বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

মা-ছেলে প্রথমবার একসঙ্গে

গুলতেকিন খান ও নুহাশ হ‍ুমায়ূন। ছবি: সংগৃহীত
গুলতেকিন খান ও নুহাশ হ‍ুমায়ূন। ছবি: সংগৃহীত

গুলতেকিন খান একজন প্রজ্ঞাবান সাহিত্যিক; যিনি মূলত কবিতা, অনুবাদ, উপন্যাস ও চিত্রনাট্য রচনার জন্য সুপরিচিত। ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হিসেবে তার অভিষেক হয়।

প্রথম বইটিই পাঠকমহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তী সময়ে তার লেখা অনুবাদ কাব্যগ্রন্ধ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও গুলতেকিন ভীষণ প্রশংসিত হয়েছেন। তার ছেলে নুহাশ হ‍ুমায়ূন। যিনি পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। তার পরিচালিত ‘২ ষ’ ওয়েব সিরিজ ও ‘পেট কাটা ষ’ দুই সিজনের মাধ্যমেই নুহাশ পেয়েছেন দেশ-বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার। একজন বাংলাদেশি হিসেবে তিনি এখন রাইটার্স গিল্ড অব আমেরিকার গর্বিত সদস্য।

রোজার ঈদ মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদুল আজহা তারা একসঙ্গে দেশেই করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা এবার তারা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে। এবারই প্রথম ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তারা।

এ আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এ পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X