কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি হুমায়ূনের সঙ্গে দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই পোস্ট ঘিরে এখন চলছে নানা আলোচনা-সমালোচনা।

গুলতেকিন তার লেখায় যুক্তরাষ্ট্রে কাটানো এক শীতের রাতের দুঃখজনক ঘটনা তুলে ধরেন। তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি তরুণীদের উদ্দেশে বার্তা দেন—অল্প বয়সে যেন কেউ তার মতো ভুল না করে।

এই ঘটনার দুদিন পর হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখকের আত্মজীবনী ‘নিউইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ’ বইয়ের একটি অংশ শেয়ার করেন, যেখানে হুমায়ূন আহমেদ ক্যানসারে আক্রান্ত অবস্থায় নিউইয়র্কে চিকিৎসার সময়কার অভিজ্ঞতা লিখেছিলেন।

শাওনের পোস্টে উঠে আসে—কীভাবে মানসিকভাবে অসুস্থ ও বিদ্বেষপূর্ণ কিছু মানুষের মন্তব্য তাকে কষ্ট দিয়েছিল, আর কীভাবে হুমায়ূন আহমেদ তাকে সান্ত্বনা দিতেন।

শাওনের শেয়ার করা অংশটি অনেককে নাড়া দিয়েছে। সেখানে লেখা আছে, কেউ একজন ফেসবুকে কমেন্ট করেছিল—‘তোমার উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ ক্যানসার দিয়ে তোমার স্বামীকে শাস্তি দিয়েছেন।’ এমন ঘৃণ্য মন্তব্য শাওন আগেও পেয়েছেন, যেমন—মেয়ের মৃত্যুর পর কেউ লিখেছিল, ‘তোমার আরও শাস্তি হবে।’

এই অবস্থায় হুমায়ূন শাওনকে বলেছিলেন, ‘পৃথিবীতে মানসিকভাবে অসুস্থ অনেক মানুষ আছে। তাদের নিয়ে ভাবার দরকার নেই। যারা ভালো কথা বলছে, ভালোবাসা দিচ্ছে, তাদের কথাই ভাবো।’

শাওনের ফেসবুক পোস্টে আরও একটি ঘটনা উঠে এসেছে—একজন তরুণ হুমায়ূনের সঙ্গে দেখা করতে এসে সরাসরি বলে, ‘আপনার লেখা আমার জঘন্য লাগে’ এবং ‘আমি চাই আপনি তাড়াতাড়ি মারা যান।’

এই কথা শুনেও হুমায়ূনের প্রতিক্রিয়া ছিল শান্ত। তিনি বলেন, ‘আমি চাই তোমার জীবন দীর্ঘ হোক এবং তা অর্থবহ হোক।’ এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অনেকেই প্রশংসা করেন লেখকের সহনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X