তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

হ‍ুমায়ূনের তারা তিনজন নিয়ে এবার নুহাশের ওরা তিনজন

ওরা তিনজন-এর শুটিংয়ে
ওরা তিনজন-এর শুটিংয়ে

প্রয়াত কথাসাহিত্যিক এবং নির্মাতা হ‍ুমায়ূন আহমেদ। জীবদ্দশায় তিনি গল্পের পাশাপাশি নির্মাণ করে গেছেন অসংখ্য নাটক-চলচ্চিত্র। যার মধ্যে কালজয়ী হয়ে আছে অনেক চরিত্রেই। তবে তার মধ্যে অন্যতম জনপ্রিয় তিন চরিত্র ‘তারা তিনজন’। যেই তিন চরিত্রে অভিনয় করে ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু এখনো দাগ কাটে দর্শকের হৃদয়ে। ১১ বছর পর তারা আবারও আসছেন একই চরিত্রে। তবে এবার আর তারা হ‍ুমায়ূন আহমেদের নির্মাণে অভিনয় করেননি, অভিনয় করেছেন তার ছেলে নির্মাতা নুহাশ হ‍ুমায়ূনের পরিচালনায়।

নতুন এই প্রোজেক্টের নাম ‘ওরা তিনজন’, যা পরিচালনা করেছেন নুহাশ হ‍ুমায়ূন। বাবার জনপ্রিয় এই ত্রয়ীকে আবারও পর্দায় আনছেন তিনি। তবে নাটক আকারে নয়, তাদের দেখা যাবে বিজ্ঞাপনের ছোট গল্পে। নির্মাতার সূত্র থেকে জানা গেছে, এই তিনজনকে নিয়ে এরই মধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। এই কাজটির জন্য লন্ডন থেকে সম্প্রতি দেশে এসেছেন স্বাধীন খসরু। যিনি এজাজ ও ফারুকের ভাগনে চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। কনটেন্টটি কোনো ইউটিউব চ্যানেলে নয়; স্ট্রিমিং হবে দেশের জনপ্রিয় একটি ওটিটিতে।

এর আগে ‘তারা তিনজন’ একসঙ্গে করেছেন অসংখ্য টিভি নাটকে। তাদের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘তারা তিনজন’, ‘তারা তিনজন টি-মাস্টার’, ‘তারা তিনজন ঝামেলায় আছে’, ‘তারা তিনজন হে পৃথিবী বিদায়’, ‘তারা তিনজন ফুচকা বিলাস’, ‘ভাইরাস’, ‘আমরা জেগে আছি’, ‘আবারো তিনজন’, ‘আমরা তিনজন’, ‘উড়ে যায় বকপক্ষী’। এই নাটকগুলো রচনা করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X