বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বৈশাখী টেলিভিশনের বর্ণিল ঈদ আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশন সাজিয়েছে আনন্দমুখর ও বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা। ঈদের সাতদিনব্যাপী এই বিশেষ আয়োজনে থাকছে ২৭টি একক নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সংগীতানুষ্ঠানসহ আরও নানা চমকপ্রদ আয়োজন।

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭ দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন চম্পা বণিক, কানিজ খাদিজা তিন্নি , হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী লিজা ও নুজহাত পুষ্পিতা।

ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার। নিকোলাস হীরার প্রযোজনায় এবং আসিন জাহানের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়ে অনুষ্ঠান কমেডি শো: ‘ফানি মোমেন্ট। দুপুর ১.৩০ মিনিটে রয়েছে বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নাটকের গান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা। এইচ এম বরকতউল্লাহ;র উপস্থাপনা ও পরিচালনায় ইদের ৭ দিন বিকাল ৫.১৫ মিনিটে প্রচার হবে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ আনন্দ।

ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ৬টি সিনেমাই পরিচালনা করেছেন এফ আই মানিক। সিনেমাগুলো হলো- দাদীমা, পিতা মাতার আমানত, পিতার আসন, সৌভাগ্য, যদি বউ সাজগো ও দুই বধূ এক স্বামী। অপর ছবি কমল সরকারের পরিচালনায় পাগলামি।

২৭টি নাটকের মধ্যে ১৬টি একক, ৭ পর্বের ৪টি ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক। ঈদের আগের দিন রাত ১০.০০টায় প্রচার হবে নাজমুল রনির রচনা ও পরিচালনা ‘ঘরের শত্র ঘর জামাই’। এতে অভিনয় করেছেন- জাহের আলভী, শ্রেওশী শ্রেহা, আবদুল্লাহ রানা, অর্পিতা, তানজিন জাহান স্বপ্না প্রমুখ। ঈদের দিন সকাল ১০.০০টায় প্রচার হবে লিটু সোলায়মানের চিত্রনাট্য ও পরিচালনায় শিশুদের জন্য নির্মিত পাপেট নাটক: গল্পের দেশে; রংধনু পর্ব।

অন্য একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে এবং ৯.৫৫ মিনিটে। নাটকগুলো হলো,মহিন খানের পরিচালনায় ‘ঘর ছাড়া, পথিক সাধনের পরিচালনায় ‘কাস্টিং আউচ’, অঞ্জন করিমের পরিচালনায় ‘চাপাবাজ ফ্যামিলি, হামেদ হাসান নোমানের পরিচালনায় ‘আমার ভাঙ্গা গাড়িতে’, নাজমূল রনির পরিচালনায় ‘দশ মা’র এক পুত’, শাহ নেওয়াজ রিপনের পরিচালনায় ‘জুয়াড়ী’, জুবায়ের বিন বকর-এর পরিচালনায় ‘অল্প সল্প প্রেমের গল্প’, জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘কেনা জামাই’, নাজমূল রনির পরিচালনায় ‘বিয়ে করে প্যারায় আছি, এল আর সোহেলের পরিচালনায় ‘পাষাণী, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’, ফাহিম হাসান মনিরের পরিচালনায় ‘না বলা কথা, সোহেল রানা ইমনের পরিচালনায় ‘এই শহরে মেঘেরা একা’, তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘বউ হতে চাই’।

ঈদের ৪টি ৭পর্বের ধারাবাহিকের মধ্যে সন্ধ্যা ৫.৫০ মিনিটে প্রচার হবে সজীব মাহমুদের পরিচালনায় ‘ঘরজামাইদের বাড়ি’, আদিত্য জনির পরিচালনায় সন্ধ্যা ৬.২০ মিনিটে ‘জোকার জলিল’, আল হাজেনের পরিচালনায় রাত ৭.৩০ মিনিটে ‘জার্নি টু লন্ডন’, ফরিদুল হাসানের পরিচালনায় রাত ৯.২০ মিনিটে ‘উভয় সংকট’।

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৪০ মিনিট প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো- ‘বিউটি এখন নায়িকা’, ‘বিবাহ অভিযান’, ‘ব্ল্যাক মানি’, ‘বাপকা বেটা’, ‘ক্ষমা করে দিও’, ‘ট্রাক ড্রাইভার’ ও ‘সোনাভান’। নাটক ৭টি পরিচালনা করেছেন, আশরাফী মিঠু, হাসান জাহাঙ্গীর, এস আই সোহেল, হানিফ খান, রুহুল আমিন শিশির ও জামাল মল্লিক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১০

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১১

শোকেরও ছুটি নেই

১২

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৩

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৪

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৫

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৬

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৭

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৮

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৯

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

২০
X