বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দিলজিত-হানিয়ার ঘনিষ্ঠ ভিডিও ফাঁস, বিতর্কের ঝড়!

হানিয়া আমির ও দিলজিত দোসাঞ্জ। ছবি : সংগৃহীত
হানিয়া আমির ও দিলজিত দোসাঞ্জ। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত। এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বিনোদন দুনিয়ায় এক নতুন বিতর্ক, ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও বলিউড তারকা দিলজিত দোসাঞ্জ-এর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর আলোচনা।

ভিডিওটি সম্ভবত ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে ধারণ করা হয়েছে। ছবিতে জুটি বাঁধছেন দিলজিত ও হানিয়া, এমন গুঞ্জন আগেই ছড়িয়েছিল। ভাইরাল ক্লিপে তাদের ঘনিষ্ঠতা দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, শুধু পর্দার নয়, বাস্তবেও জমে উঠেছে এই রসায়ন।

তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে হানিয়ার পাকিস্তানি পরিচয়। ভারতীয়দের অনেকেই প্রশ্ন তুলছেন “সন্ত্রাসবাদে মদত দেওয়া দেশের অভিনেত্রীকে কেন বলিউডে কাজের সুযোগ দেওয়া হচ্ছে?” কেউ কেউ আবার বয়কট ট্রেন্ডও শুরু করেছেন।

দিলজিত দোসাঞ্জ যদিও হানিয়ার নাম প্রকাশ্যে আনেননি। তবে তার ইনস্টাগ্রাম পোস্টে সহ-অভিনেত্রী নীরু বাজওয়ার পেছনে দাঁড়ানো এক তরুণীকে অনেকে হানিয়া বলেই শনাক্ত করেছেন। এমনকি দিলজিতের পরা টি-শার্টে হানিয়ার মুখ দেখা গেছে বলেও দাবি করছেন কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

এই মুহূর্তে বলিউডে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। পুলওয়ামা হামলার পর থেকেই ভারতীয় সিনে সংগঠনগুলোর সিদ্ধান্তে পাক তারকারা বলিউডে কাজ পাচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

‘সর্দার ৩’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২৭ জুন। কিন্তু হানিয়া আমির যদি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তাহলে সিনেমাটির মুক্তি নিয়েই দেখা দিতে পারে বড় সংকট।

এদিকে, পেহেলগামে হামলার পর ভারত থেকে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিসহ একাধিক পাকিস্তানি তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি যে কতটা জটিল, তা বলার অপেক্ষা রাখে না।

যদিও এখনো পর্যন্ত এই বিতর্ক নিয়ে দিলজিত দোসাঞ্জ বা সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X