বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কের মধ্যেই হানিয়া আমিরকে নিয়ে মুখ খুললেন দিলজিৎ

‘সরদার জি ৩’ সিনেমায় দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির। ছবি : সংগৃহীত
‘সরদার জি ৩’ সিনেমায় দিলজিৎ দোসাঞ্জ ও হানিয়া আমির। ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। বর্তমান সময়ে দেশটির অন্যতম জনপ্রিয় নাম তিনি। কিন্তু হঠাৎ করেই সেই নাম যেন হারিয়ে যেতে বসেছে। তাকে ঘৃণা করতে শুরু করেছেন দর্শক। দাবি উঠছে নিষিদ্ধেরও। এর কারণ, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। যা অনেকের কাছেই রাষ্ট্রীয় অপরাধের সমতুল্য। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দিলজিৎ। খবর : ডেইলি টাইমস

দিলজিৎ ও হানিয়া আমিরের আসন্ন সিনেমা ‘সরদার জি ৩’। যার শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। প্রকাশ পেয়েছে এর ট্রেলারও। তারপরই বাধে বিপত্তি, শুরু হয় বিতর্ক। এরপর ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতিকে ঘিরে ক্ষোভ জানিয়েছে ভারতের দুই শীর্ষ চলচ্চিত্র সংগঠন- অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।

এই দুই সংস্থা ছবিটি বয়কটের হুমকি দিয়ে জানিয়েছে, তারা ভারতের প্রেক্ষাগৃহগুলোতে ‘সরদার জি ৩’-এর মুক্তি ঠেকাবে। তাদের অভিযোগ, দিলজিৎ পাকিস্তানি শিল্পীকে অগ্রাধিকার দিয়ে ভারতীয় প্রতিভাকে অবমূল্যায়ন করেছেন। পাশাপাশি, তার দেশপ্রেম ও জাতীয় আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতারা।

এ প্রসঙ্গে বিবিসি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দিলজিৎ বলেন, ‘আমি যখন সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হই, তখন ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক ছিল। শুটিং শেষ হয় ফেব্রুয়ারিতে। এরপর পরিস্থিতি বদলে যায়, যা আমার নিয়ন্ত্রণে ছিল না।’

তিনি আরও জানান, সিনেমাটিতে প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে, তাই প্রযোজকরা এটি আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় দিলজিৎ তাদের এই সিদ্ধান্তকে সমর্থন করলেও স্বীকার করেন, ভারতে মুক্তি না পেলে সিনেমাটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।

এরপর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সম্পর্কে দিলজিৎ বলেন, ‘তিনি একজন অসাধারণ প্রতিভাবান ও পেশাদার অভিনেত্রী। তার সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা হয়নি। চরিত্রে তিনি একেবারেই নিখুঁত।’

‘সরদার জি ৩’ একটি কমেডি ধাচের সিনেমা, যেখানে দিলজিৎ ও হানিয়া এক জুটিতে ‘ঘোস্ট হান্টার’-এর ভূমিকায় অভিনয় করেছেন। এর ট্রেলার প্রকাশের পর অনেক দর্শক হানিয়ার পাঞ্জাবি সংলাপ বলার দক্ষতার প্রশংসা করেছেন, যদিও কিছু দর্শক সন্দেহ প্রকাশ করেছেন তার কণ্ঠ ডাব করা হয়েছে কিনা।

চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ২৭ জুন। ভারতে কবে মুক্তি পাবে- তা এখনো অনিশ্চিত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X