বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

নগর বাউল জেমসের কনসার্ট থেকে সহায়তা যাবে মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য

নগর বাইল জেমসের কনসার্ট থেকে সহায়তা যাবে মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য। ছবি : সংগৃহীত
নগর বাইল জেমসের কনসার্ট থেকে সহায়তা যাবে মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে ব্যান্ড নগরবাউল জেমস। তাদের একটি কনসার্ট থেকে আয়ের একটি অংশ নিহত ও আহতদের পরিবারের জন্য ব্যয় করা হবে বলেও জানিয়েছে আয়োজকরা।

নগরবাউল জেমস বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে এরই মধ্যে বেশ কয়েকটি শো করেছেন তিনি। সামনে তার আরও কয়েকটি কনসার্ট রয়েছে। এর মধ্যে ২৫ জুলাই তাদের একটি কনসার্ট রয়েছে পেনসিলভানিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়াতে। যেটি আয়োজন করছে রিভারাইন এন্টারটেইনমেন্ট। আয়োজকদের পক্ষ থেকে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, এ কনসার্ট থেকে আয়ের একটি অর্থ সরাসরি মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় শোকবার্তা। ছবি : সংগৃহীত

পোস্টে লিখা হয়, ‘ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। এ শোকের মুহূর্তে আমরা আমাদের দেশের মানুষদের পাশে আছি। সহমর্মিতার নিদর্শন হিসেবে ‘নগর বাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হবে। আসুন, আমরা এক হই- শুধু সংগীতের জন্য নয়, আরোগ্যের জন্য, ঐক্যের জন্য এবং সেই ভবিষ্যতের জন্য যারা আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।’

এই কনসার্ট থেকে অর্জিত অর্থের একটি অংশ মাইলস্টোনে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দেওয়া হবে। ছবি : সংগৃহীত

এদিকে এ ঘটনার পর জেমস তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি শোকবার্তা প্রকাশ করেন। যেখানে তিনি লিখেছেন, ‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মাইলস্টোন কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের গভীর সমবেদনা, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ এ ঘটনায় থেমে গেল। আহত শিক্ষার্থীরা ও তাদের পরিবার যে কঠিন সময় পার করছেন, আমাদের প্রার্থনা তাদের সঙ্গেই রয়েছে।’

ব্যান্ড নগর বাউল। ছবি : সংগৃহীত

জেমস আরও লিখেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সব উদ্ধারকর্মীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।’

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আরও জানান, মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পুরো পরিবারটির পাশে আছে তার দল।

এর মধ্যে আগামী ২ আগস্ট ‘ফ্রিডম হাই স্কুল’, উডব্রিজ, ভার্জিনিয়ায় কনসার্ট করার কথা রয়েছে। যেখানে জেমসের সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় দুই গায়ক এবং আপন ভাই- প্রতীক হাসান ও প্রীতম হাসান। বর্তমানে তারা দুজনই আমেরিকায় অবস্থান করছেন।

এ কনসার্টটি আয়োজন করছে স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্র সফর শেষে নগরবাউল জেমসের সেপ্টেম্বর মাসে দেশে ফেরার কথা রয়েছে।

নগর বাউলের বর্তমান সদস্য : ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফান্টি (ড্রামাস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ১০ ও ১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

আল-মুসলিম গ্রুপে গণছাঁটাই, চাকরি হারালেন ১ হাজার ৮৬৮ শ্রমিক

প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হট্টগোল

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর দিল্লি 

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১০৩২

শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

শেরপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবিলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১১

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

১২

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৩

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

১৫

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

১৬

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

১৭

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

২০
X