বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’

বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’। ছবি : সংগৃহীত
বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করেছে বিশেষ নাটক ‘জিনের বাদশা’। কবির কালজয়ী গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন কথাসাহিত্যিক ও উপস্থাপক ইকবাল খন্দকার। নাটকটির নির্দেশনায় ছিলেন শুভ্র আহমেদ, প্রযোজনায় উম্মে হাবিবা দীনা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. ঈমাম হোসাইন।

গত ২২ ও ২৩ আগস্ট নাটকটির শুটিং হয়েছে রাজধানীর পুবাইলের হাসনাহেনা শুটিং হাউজ ও আশপাশের লোকেশনে। মূল চরিত্র আল্লারাখা হিসেবে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা রামিজ রাজু। আরও অভিনয় করেছেন সামিহা আকতার, হাফিজুর রহমান সুরুজ, সাবিনা রনি, কে এম এইচ পামির, জেরিন রত্না খান, রফিকুল ইসলামসহ অনেকে।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে আল্লারাখা নামের এক দুরন্ত যুবককে ঘিরে। যে ভালোবাসে চানভানুকে, আর চানভানুও তাকে। কিন্তু সমাজ ও নিয়তির কারণে সেই প্রেমের গল্প দাঁড় করায় নির্মম পরিণতির সামনে।

বিশেষ এই নাটক ‘জিনের বাদশা’ ২৬ আগস্ট (মঙ্গলবার) রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের!

কাভার্ডভ্যান কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

খোরশেদা বানু'র দোয়া মাহফিল / মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ গড়তে চাই: মঈন খান

বিএনপির ইতিহাস প্রতারণার, প্রতিটি গণঅভ্যুত্থানের সুবিধাভোগী তারা: নাহিদ ইসলাম

যেখানে মুসলিম ফুটবলারদের অনুসরণ করেন এমবাপে

কমে গেল আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম

টানা বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১১ নাগরিক আটক

জুবাইদা রহমানকে সামনের সিটে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

জাতিসংঘে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে বৈঠক, পাশে দাঁড়াল চীন-রাশিয়া

১০

৪৮ বছর পর বাস্তবায়নের পথে শহীদ জিয়ার উদ্যোগ

১১

এসেছে বিস্ফোরক, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

১২

বিভ্রান্তি ছড়িয়ে মাদ্রাসা শিক্ষার সুনাম ক্ষুণ্ন করা যাবে না: ইফা ডিজি

১৩

শহীদ চান্দু স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

১৪

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ মৃত্যুর দুই দশক: আজও তাড়া করে দুঃসহ স্মৃতি

১৫

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

১৭

কর্ণফুলী নদীর পানি বেড়ে চন্দ্রঘোনায় ফেরি চলাচল বন্ধ

১৮

জমি দখল ও প্লট জালিয়াতির অভিযোগে ইস্টার্ন হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

১৯

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: কর্নেল অলি

২০
X