বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার স্পটিফাই আনল লসলেস অডিও

স্পটিফাই আনল লসলেস অডিও। ছবি : সংগৃহীত
স্পটিফাই আনল লসলেস অডিও। ছবি : সংগৃহীত

বিশ্বের জায়ান্ট অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই বুধবার ঘোষণা করেছে, প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা অবশেষে লসলেস অডিও উপভোগ করতে পারবে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার হাইফাই পরিকল্পনার কথা ঘোষণা করার প্রায় চার বছর পর এই ফিচার চালু হলো। খবর : দ্য হলিউড রিপোর্টার

এ নিয়ে স্পটিফাইয়ের সাবস্ক্রিপশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গুস্তাভ জাইলেনহামার বলেন, ‘অপেক্ষার সময় শেষ, আমরা খুবই উত্তেজিত যে লসলেস সাউন্ড প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য আসছে। আমরা ব্যবহার সুবিধা, মান এবং স্পষ্টতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ফিচারটি তৈরি করেছি। এখন প্রিমিয়াম ব্যবহারকারীরা আরও উন্নত শ্রবণ অভিজ্ঞতা পাবেন।’

প্রথমে এই ফিচার চালু হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চেকিয়া, ডেনমার্ক, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। অক্টোবর মাসের মধ্যে প্রায় ৫০টি দেশে রোলআউট করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে স্পটিফাই জানিয়েছে, ফিচার পাওয়ার পর ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন এবং প্রোফাইল, সেটিংস ও মিডিয়া কোয়ালিটি থেকে লসলেস সক্রিয় করতে পারবেন। সংস্থাটি ওয়াই-ফাই সংযোগের সঙ্গে ব্যবহার এবং তারযুক্ত হেডফোন বা নন-ব্লুটুথ স্পিকার ব্যবহারের পরামর্শ দিয়েছে, কারণ ব্লুটুথের মাধ্যমে পর্যাপ্ত ব্যান্ডউইডথ পাওয়া যাবে না।

স্পটিফাইয়ের এই লসলেস ফিচার আসছে চার বছর পর, যখন অ্যাপেল মিউজিক ২০২১ সালে বিনামূল্যে লসলেস মিউজিক চালু করেছিল এবং অ্যামাজন মিউজিক তা অনুসরণ করেছিল। এবার স্পটিফাইএয়র প্রিমিয়াম সাবস্ক্রাইবার ব্যবহারকারীরা অতিরিক্ত খরচ ছাড়াই উচ্চমানের অডিও উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

লসলেস অডিও হলো এমন এক ধরনের ডিজিটাল অডিও যেখানে মূল অডিও ফাইলের সব ডেটা বা তথ্য সংরক্ষিত থাকে, কোনো অংশ বাদ যায় না। এটিকে একটি ‘অ-ক্ষতিকারক’ বা ‘অ-ধ্বংসাত্মক’ কম্প্রেশন বলা হয়, কারণ অডিও ফাইলকে ছোট করার সময় কোনো শব্দ বিস্তারিত তথ্য হারিয়ে যায় না। এর ফলে মূল রেকর্ডিংয়ের মতোই উচ্চ মানের অডিও পাওয়া যায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X