স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বার্সাকে না জানিয়েই ক্যাম্প ন্যু’তে ফিরেন মেসি!

নিজের আতুড় ঘরে মেসি। ছবি : সংগৃহীত
নিজের আতুড় ঘরে মেসি। ছবি : সংগৃহীত

বার্সেলোনার জার্সিতে শেষবার যখন দেখা গিয়েছিল লিওনেল মেসিকে, তখন চোখ ভিজেছিল গোটা কাতালুনিয়ার। চার বছর কেটে গেছে সেই বিদায়ের পর। কিন্তু রোববার রাতে হঠাৎ করেই আবার দেখা গেল তাকে সেই প্রিয় মাঠে—স্পটিফাই ক্যাম্প ন্যু’তে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো—বার্সা আগে থেকে কিছুই জানত না!

আসলে, এটা ছিল একেবারেই ব্যক্তিগত এক সফর। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আলিকান্তেতে যোগ দিতে এসেছিলেন মেসি। সেই সুযোগেই পুরোনো বাড়িটা একবার দেখে নেওয়ার ইচ্ছে চেপে রাখতে পারেননি। বার্সেলোনার পুনর্নির্মাণাধীন সেই ঐতিহাসিক স্টেডিয়ামের গেটে গিয়ে নিরাপত্তারক্ষীদের কাছে প্রবেশের অনুমতি চান তিনি। নির্মাণকাজের দায়িত্বে থাকা কোম্পানি লিমাক তখন বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানায়। আর বার্সা—অবশ্যই—তাকে স্বাগত জানায় উষ্ণতার সঙ্গে।

তবে ক্লাব নয়, নিজেই সেই সফরের ছবি প্রকাশ করেন মেসি। নতুন ক্যাম্প ন্যুর ভেতরে ও বাইরে তোলা একগুচ্ছ ছবির সঙ্গে যুক্ত করেন এক আবেগভরা বার্তা— ‘গত রাতে ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটাকে আমি মন থেকে মিস করি। এমন এক জায়গায়, যেখানে আমি ছিলাম বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার ফিরব—শুধু বিদায় জানাতে নয়, বরং আরও কিছু সময়ের জন্য…’

শব্দগুলো যেন কাঁপিয়ে দিয়েছে বার্সা সমর্থকদের হৃদয়। বিদায়ের আড়াই বছর পরও সেই ভালোবাসা, সেই টান যেন এক বিন্দুও কমেনি। ক্লাবও পরে সামাজিক মাধ্যমে জানায়—লিও মেসি সবসময় বার্সার ঘরেরই মানুষ, তাকে তারা সবসময় স্বাগত জানাবে।

মাঠে হাঁটছেন মেসি, চারপাশে ঝলমলে নতুন আসন, আকাশে নস্টালজিয়ার গন্ধ—সেই ছবিগুলো যেন পুরো কাতালুনিয়াকে ফিরিয়ে নিয়েছে অতীতে, যখন এই মাঠই ছিল তাঁর সাম্রাজ্য। হয়তো সত্যিই, তিনি ফিরবেন আবার… শুধু বিদায় জানাতে নয়, হয়তো নতুন কোনো গল্প শুরু করতেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X