বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টিভিসিতে তৌসিফ মাহবুব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার তাদের সর্বশেষ ডিজাইনের পণ্যকে কেন্দ্র করে একটি নতুন ও মনোমুগ্ধকর টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) নির্মাণ করেছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে গত (১৯ অক্টোবর, রবিবার) এই টিভিসির শুটিং সম্পন্ন হয়েছে। ব্র্যান্ডটির নতুন প্রচারণামূলক উদ্যোগে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জনপ্রিয় অভিনেতা ও মডেল তৌসিফ মাহবুব। তার সঙ্গে এই টিভিসিতে অভিনয় করেছেন এ প্রজন্মের বেশ কয়েকজন জনপ্রিয় মডেল ও তারকা শিল্পী।

নতুন এই টিভিসি স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, ডিজাইনে বৈচিত্র্য এবং আধুনিকতার বার্তা তুলে ধরবে। ব্র্যান্ডটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, বিজ্ঞাপনটি প্রচারের পর স্টেপ ফুটওয়্যারের বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ড ইমেজ আরও সুদৃঢ় হবে। শিগগিরই এটি দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।

টিভিসি চিত্রায়ণ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হিসেবে স্টেপ ফুটওয়্যারের অগ্রযাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য শুধু স্টাইল বা ফ্যাশনের নয়, বরং আরাম, আস্থা এবং দেশীয় গর্বের প্রতীক। আশা করছি, এই বিজ্ঞাপনটি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে—নিজের পছন্দে, নিজের স্টাইলে, আত্মবিশ্বাসীভাবে জীবনযাপন করতে।’

বর্ণাঢ্য এই টিভিসি প্রসঙ্গে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, ‘আমরা চাই, গ্রাহকরা শুধু জুতো নয়, একটি অভিজ্ঞতা অনুভব করুন যেটি তাদের প্রতিদিনের আত্মবিশ্বাসের অংশ হয়ে ওঠে। দেশের মানুষের আস্থা ও ভালোবাসাই স্টেপ ফুটওয়্যারকে আজকের অবস্থানে এনেছে।

তিনি আরও বলেন, আমরা এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে স্থানীয় ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে প্রতিযোগিতা করছে। এই টিভিসি আমাদের সেই যাত্রার পরবর্তী অধ্যায়, যা ব্র্যান্ডের নতুন ভাবনা, নতুন প্রাণ ও নতুন পরিচয় তুলে ধরবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X