বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে তাহসানের অনুরোধ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

'এখন আমরা এক যুগে প্রবেশ করেছি যেখানে, দর্শক কম কিন্তু সমালোচক বেশি। কিন্তু এই সময়ে সত্য নিউজ প্রচার করা খুব জরুরি। তাই আমি সাংবাদিকদের অনুরোধ করবো, আমরা যেমন মানুষের জন্য করছি, আপনারাও সত্য নিউজটা মানুষের কাছে পৌঁছে দিন।'

এই কথাগুলো বলেছেন, সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পারিবারিক বিনোদনের চিত্র বদলে দেওয়া ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরে আসছে ‘সিজন ২’ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনায় থাকছেন তাহসান খান।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর সম্মেলনে উপস্থিত থেকে নিজের উদাহরণ টেনে তাহসান আরও বলেন, ‘কয়েকমাস আগে কোনো এক অনলাইনে নিউজ হয়েছে আমি নাকি বাবা হয়েছি। সারা দেশে ভাইরাল হয়ে গেল। আমার কাছে অভিনন্দত বার্তা আসতে শুরু করল। অথচ ওটা ছিল তিন/চার বছর আগে আমার এক ছোটভাই বাবা হয়েছিল, আমি হাসপাতালে দেখতে গিয়ে ছবি তুলেছিলাম। আসলে কিছুদিন পরপর এসব ফেক রিউমার ছড়ানো হয়। আমার সেই অভ্যাসও নেই যে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, ‘যারা এসব ফেক নিউজ ছড়ায় আমি তাদের নিয়ে পোস্ট করলে উল্টে তারা ফেমাস হয়ে যাবে। তাই এই কাজগুলো হচ্ছে সাংবাদিক ভাইদের, যারা আমাদের মতো আর্টিস্টদের রক্ষা করবে। কারণ, আমরা যারা কাজ করি তারা এবং বিনোদনের সাংবাদিকরা সম্পূরক। খ্যাতির চাদরের সঙ্গে যে বিড়ম্বড়া আসে সেগুলো মোকাবিলা করা কঠিন। এই বিষয়গুলো সঠিক নিউজ করার জন্য সবার কাছে অনুরোধ জানাই।’

সিজন ২-তে 'টাইটেল স্পন্সর' হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও জনাব হারুন ওর্তাজ বলেন: ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানটি পরিবার, একতা এবং নির্মল আনন্দকে উদযাপন করে। এই মূল্যবোধগুলো আইগ্যাস ইউনাইটেডও গভীরভাবে ধারণ করে। আমরা আশা করছি, সারাদেশ থেকে আরও অনেক পরিবার এই আয়োজনে অংশ নেবে এবং অবিস্মরণীয় কিছু মুহূর্ত তৈরি করবে।’

এবারও একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পাশাপাশি 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ' সিজন ২ দেখা যাবে বঙ্গ অ্যাপে। এই ডিসেম্বরেই শুরু হবে শুটিং। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শো-তে জিততে এবং সেরা হতে লড়বে।

এদিকে সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী পরিবারগুলোর জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে সারাদেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে বঙ্গ কতৃপক্ষ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X