বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্র্যামির মঞ্চে ইজে

কে-পপ তারকা ইজে I ছবি: সংগৃহীত
কে-পপ তারকা ইজে I ছবি: সংগৃহীত

যে কণ্ঠ একসময় উপেক্ষার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, আজ সেই সুরই বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে। কে-পপ ইন্ডাস্ট্রির দরজায় একের পর এক প্রত্যাখ্যানের পরও থেমে যাননি, তিনি হচ্ছেন কে-পপ তারকা ইজে। লস অ্যাঞ্জেলেস থেকে সাও পাওলো, এমনকি দক্ষিণ এশিয়ার প্রতিটি প্রান্তে শোনা যায় তার কণ্ঠের জাদু। আর সেই স্বপ্নযাত্রার সর্বশেষ মাইলফলক—বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান, গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর টাইটেল সং ‘গোল্ডেন’ মুক্তি পায় এ বছর। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গান এবার জায়গা করে নিয়েছে সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে— গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ এর মনোনয়ন তালিকায়। ইজে এর ব্যান্ড ‘হান্টার এক্স’ নির্মাণ করে ‘গোল্ডেন’।

গানটি মনোনীত হয়েছে চারটি বিভাগে— সং অব দ্য ইয়ার, বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স, বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া এবং বেস্ট রিমিক্সড রেকর্ডিং।

শুধু ইজেই নন, এই গানে তার সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী। তিনজনকে নিয়েই গঠিত ব্যান্ড হান্টার এক্স, যার প্রাণকেন্দ্রে আছেন ইজেই নিজে।

মনোনয়ন ঘোষণার পর আবেগে ভেসে যান শিল্পীরা। অশ্রুসজল কণ্ঠে ইজেই বলেন, 'আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যেন এক ঘোরের মধ্যে আছি।'

সহশিল্পী রেই আমি-ও কান্না চেপে রাখতে পারেননি। তার ভাষায়, ‘এটা যেন এই পৃথিবীর বাইরের অনুভূতি।'

আরেক সদস্য অদ্রি নুনা বলেন, মনোনয়ন পাওয়া সম্মানের, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো প্রতিনিধিত্ব করা। তিনজন কোরিয়ান মুখকে এই মঞ্চে দেখতে পাওয়াই আসল সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X