বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভদ্র সে, ভদ্রতার খাতিরে যে চুপ হয়ে যায়: প্রভা

সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত
সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন অভিনয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। একটা সময় নিজেকে আড়ালে রাখলেও, এখন তিনি সামাজিকমাধ্যমের আলোচনাতেও নিয়মিত। অভিনয়ের পাশাপাশি প্রায়ই নিজের নানা পর্যবেক্ষণ ও অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে অভিনেত্রী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘ভদ্র’ এবং ‘অভদ্র’ মানুষের আচরণ নিয়ে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।

ওই পোস্টে প্রভা লেখেন, ‘যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই!’

প্রভার দেওয়া এই সংক্ষিপ্ত পর্যবেক্ষণমূলক স্ট্যাটাসটি তার অনুরাগীদের মধ্যে বেশ প্রভাব ফেলেছে। পোস্টটিতে হাজারের ওপর প্রতিক্রিয়া (রিয়েকশন) এবং কয়েকশ মন্তব্য দেখা গেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তই অভিনেত্রীর এই বক্তব্যের সঙ্গে পূর্ণ একমত পোষণ করেছেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। তিনি নিউইয়র্কের স্বনামধন্য ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে পেশাদার প্রশিক্ষণ নিয়েছেন।

এদিকে, চলতি বছর প্রভা একসঙ্গে দুটি সিনেমার খবর জানিয়েছেন। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ এবং অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে অভিনেত্রী এই সিনেমাগুলোর কাজ নিয়েই ব্যস্ত আছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X