বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা

সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত
সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত

বিনোদন অঙ্গন মানেই আলো-ঝলমলে দুনিয়া। আর এই দুনিয়ার মানুষদের নিয়ে গুজব, কৌতূহল আর সমালোচনারও যেন শেষ নেই। ছোট্ট একটি ছবি বা সাধারণ কোনো ভিডিও— মুহূর্তেই নেটিজেনদের আলোচনার খোরাক। তারকা হলে তো কথাই নেই।

সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ভ্রমণবিষয়ক কিছু রিলস ঘিরে এমনই নেতিবাচক মন্তব্য শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ প্রশ্ন তুলেছেন তার আয়ের উৎস নিয়ে, আবার কেউ বা জানতে চেয়েছেন— তিনি এত ঘুরতে যান কীভাবে।

প্রভা অবশ্য নীরব থাকেননি। এক সাক্ষাৎকারে খোলাখুলি উত্তর দিয়েছেন সব প্রশ্নের। হাসিমুখেই তিনি বলেছেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুজনই ওয়ার্কিং। তারা শিক্ষিত, আর ছোটবেলা থেকেই আমাকে ঘুরতে নিয়ে যেতেন।’

এই কৃতজ্ঞতার সুরেই অভিনেত্রী যোগ করেন, ‘মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।’

তবে নেতিবাচক মন্তব্যকারীদেরও উপেক্ষা করেননি প্রভা। তার মতে, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব আসে। কোনো কিছুই, কোনো অ্যাচিভমেন্টকেই ওরা আসলে সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’

তিনি বিশ্বাস করেন, এই মানসিকতা শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রির নয়— সমাজের নানা ক্ষেত্রেই দেখা যায়। আর তাই তিনি আরও স্পষ্টভাবে জানান, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরও বেশি করে দেখাব, যাতে করে কারও মনে না হয় যে, অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১০

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১১

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৩

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৪

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৫

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৬

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৭

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৮

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X