বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’

দেলুপি I ছবি: সংগৃহীত
দেলুপি I ছবি: সংগৃহীত

খুলনা কাঁপিয়ে এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ‘দেলুপি’। ১৪ নভেম্বর দেশের ৬টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রথম সপ্তাহে যে যে হলে দেলুপি মুক্তি পাচ্ছে তা হলো—ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।

‘দেলুপি’ খুলনায় মুক্তি পায় গত ৭ নভেম্বর। এই সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’—আরও একবার আলোচনায় আনেন তরুণ এই পরিচালককে।

সিনেমাটি নিয়ে নির্মাতা তাওকীর বললেন, ‘তখনো আমাদের মাথায় সিনেমার গল্পটা ছিল না। ধীরে ধীরে দেলুটির মানুষের সঙ্গে মিশতে থাকি, সেখানে থাকা শুরু করি। খুব কাছ থেকে সেখানকার মানুষের জীবন দেখতে শুরু করি। এরই মধ্যে সিনেমার গল্প লিখতে শুরু করি। একই সঙ্গে সিনেমার চরিত্র ও লোকেশনও লক (চূড়ান্ত) করতে থাকি।’

চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘এই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে দেলুপির গল্প লেখা। যা শুধু খুলনা অঞ্চলের নয়; বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। স্থানীয় মানুষদের পাশে পেয়ে আমি অনুপ্রাণিত। এই ভালোবাসাই আমাদের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার।’

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

এরই মধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেই সাথে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনো সিনেমা নিয়ে এত সাড়া পাচ্ছে তারা।

সেই সাথে ‘দেলুপি’ সিনেমার প্রচারেও বেশ ভিন্নতা লক্ষ করা গেছে। নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তি তারিখ জানানো, সিনেমার প্রিমিয়ার ও ঢাকা-খুলনায় প্রচারে সব কিছুতেই ছিল যেনো ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X