বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফিরছে কে-পপ গ্রুপ ‘এনহাইপেন’

এনহাইপেন I ছবি: সংগৃহীত
এনহাইপেন I ছবি: সংগৃহীত

আগামী বছরের শুরুতেই সংগীত জগতে জমকালোভাবে মঞ্চে ফিরে আসতে চলেছে জনপ্রিয় কে-পপ গ্রুপ ‘এনহাইপেন’। জানা যায় এই গ্রুপটি আসছে বছরের জানুয়ারির মাঝামাঝি সময় তাদের নতুন অ্যালবাম প্রকাশ করবে। এ খবরেই উত্তেজনায় ভাসছেন কে-পপ ভক্তরা, কারণ দীর্ঘদিন ধরেই তারা এই ব্যান্ড গ্রুপটির ফিরে আসার অপেক্ষায় ছিলেন।

জানা যায়, গ্রুপটির সংস্থা বেলিফট ল্যাব আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করে। সংস্থার বিবৃতিতে বলা হয়, “এহাইপেন” জানুয়ারির মাঝামাঝি সময়ে কামব্যাক করবে। বিস্তারিত পরে জানানো হবে।” সংস্থার এ ঘোষণার পরই পরিষ্কার হয়ে যায় যে এনহাইপেন নতুন প্রকল্পে কঠোর পরিশ্রম করছে এবং শিগগিরই ভক্তদের জন্য বিশেষ কিছু উপহার দিতে যাচ্ছে। তবে অ্যালবামের থিম, কনসেপ্ট, গানের সংখ্যা বা মিউজিক ভিডিও সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তবে এবারের এই ফিরে আসাটা এই কে-পপ গ্রুপটির জন্য খুব বিশেষ কিছু হতে চলেছে। কারণ প্রায় সাত মাস পর তারা নতুন কোরিয়ান অ্যালবাম নিয়ে ফিরতে চলেছে। এনহাইপেন তাদের পূর্ববর্তী কোরিয়ান অ্যালবাম ডিজায়ার: আনলিস প্রকাশ করেছিল চলতি বছরের ৫ জুন। এরপর থেকে তারা বিশ্ব ভ্রমণসূচি ও অন্যান্য কাজে ব্যস্ত ছিল। এখন যেহেতু নতুন অ্যালবামের প্রস্তুতি প্রায় শেষ, তাই এখন ভক্তদের কৌতূহল, কেমন হতে যাচ্ছে এই প্রকল্পটি? আগেরটির চেয়ে শক্তিশালী, নাকি সম্পূর্ণ নতুন কোনো কনসেপ্ট?

এদিকে গ্রুপটি অক্টোবরেই এই কামব্যাকের ইঙ্গিত দিয়েছিল। ওয়াক দ্য লাইন: ফাইনাল বিশ্ব ভ্রমণের সময় ২৬ অক্টোবর সিউলের কেএসপিও ডোমে কনসার্টের মঞ্চ থেকে এনহাইপেন ভক্তদের বলেছিল, ‘আমরা সত্যিই অবিশ্বাস্য একটি অ্যালবাম তৈরি করছি আপনাদের জন্য’ এবং প্রতিশ্রুতি দিয়েছিল, ‘খুবই দারুণ একটি অ্যালবাম নিয়ে দ্রুতই ফিরব আপনাদের মাঝে।” তখনই ভক্তরা বুঝতে পারেন যে বড় কিছু আসছে। এখন সংস্থার আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর একেবারেই পরিষ্কার—এনহাইপেন জানুয়ারিতে ফিরছে, নতুন এবং সতেজ সংগীত দিয়ে সবাইকে মুগ্ধ করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X