বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

আশরাফ ব্যাকুল I ছবি : সংগৃহীত
আশরাফ ব্যাকুল I ছবি : সংগৃহীত

সকাল থেকে বিকেল—কাটে ব্যাংকের ফাইলে, গ্রাহকের সেবায়। পেশায় জনতা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু অফিসের সময়টুকু ফুরোলেই আশরাফ ব্যাকুল হয়ে ওঠেন পুরোদস্তুর একজন গল্পকার ও নির্মাতা। ব্যাংকের যান্ত্রিক জীবনের ফাঁকে তিনি খুঁজে ফেরেন সমাজের না বলা গল্প, আর সেই দায়বদ্ধতা থেকেই নিয়মিত নাটক নির্মাণ করে চলেছেন এই গুণী মানুষটি।

শৈশব থেকেই সংস্কৃতিচর্চার প্রতি ছিল প্রবল টান। কলেজজীবনে বন্ধু মিল্টন আহমেদের হাত ধরে ‘অন্বেষণ নাট্যগোষ্ঠী’তে যুক্ত হওয়ার মধ্য দিয়ে মঞ্চনাটকে তার হাতেখড়ি। সেখানে নাটকের ভাষা ও দর্শন শিখতে শিখতেই একসময় উপলব্ধি করেন, টেলিভিশন নাটকে গল্প ও ভাবনার জায়গায় বিশাল শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই কলম হাতে নেন, বসেন পরিচালকের আসনে।

তার নির্মিত প্রথম নাটক ‘জোসনার বিয়ে’। এরপর একে একে নির্মাণ করেন ‘বড় মেয়ে’, ‘সুখের সংসার’, ‘দুই বোন’ এবং ব্যাপক আলোচিত নাটক ‘কোহিনুর চেয়ারম্যান’।

তারকা নয়, গল্পই মূখ্য মিডিয়ার প্রচলিত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন আশরাফ ব্যাকুল। তার নাটকে সস্তা রোমান্স বা তথাকথিত ‘হিরো-হিরোইন’ কালচারের চেয়ে বেশি গুরুত্ব পায় পরিবার, দায়িত্ববোধ ও সামাজিক টানাপড়েন।

ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অকপটে বলেন, ‘এখানে গল্পের চেয়ে জুটি বা তথাকথিত হিরো-হিরোইন ধারণাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ প্রকৃত অর্থে গল্প যিনি বহন করেন, তিনিই হিরো—সে নারী হোক বা পুরুষ।’

নতুন বছরে নতুন চমক ২০২৬ সালের শুরুতেই দর্শকদের জন্য একগুচ্ছ নতুন কাজ নিয়ে আসছেন আশরাফ ব্যাকুল। ইউটিউবে মুক্তির অপেক্ষায় আছে ‘মা মনি’, ‘ফুলশয্যা’ এবং দর্শকপ্রিয় নাটকের সিক্যুয়েল ‘কোহিনুর চেয়ারম্যান-২’।

নির্মাতা জানান, ‘মা মনি’ নাটকে একজন সিঙ্গেল মাদারের জীবনসংগ্রাম এবং অসুস্থ সন্তানকে বাঁচানোর লড়াই তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘কোহিনুর চেয়ারম্যান-২’-এ সমসাময়িক রাজনীতির ভিড়ে জনকল্যাণমূলক রাজনীতির আদর্শকে ফোকাস করা হয়েছে।

ব্যাংকের চার দেয়ালের গণ্ডি পেরিয়ে আশরাফ ব্যাকুল প্রমাণ করে চলেছেন—জাঁকজমক বা গ্ল্যামার নয়, শেষ পর্যন্ত একটি ভালো গল্পই দর্শককে ধরে রাখে। দর্শকদের প্রতি তার আহ্বান, ‘ভালো গল্পের নাটক বেশি করে দেখুন, তবেই নির্মাতারা মানসম্মত কাজ করতে উৎসাহ পাবেন।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১০

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১১

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১২

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৩

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৫

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৬

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৭

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৮

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৯

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

২০
X