ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক

ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত
ড. ফয়জুল হক। ছবি : সংগৃহীত

‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’— এ মন্তব্যের ব্যাখা দিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ফয়জুল হক।

তিনি বলেছেন, আমি যখন গ্রামে বক্তব্য দিই— সেখানে গ্রামে অবস্থানরত সব পেশার মানুষকে উদ্দেশ করে বলার চেষ্টা করি। যেমন— একজন দাড়িওয়ালা, দাড়িছাড়া, তরিকা চর্চা করে কিংবা তাবলিগ, হেফাজত কিংবা বিড়ি খাওয়া লোক অথবা বিড়ি না খাওয়া লোক— যে কোনো নাগরিকই আমার ভোটার।

তিনি বলেন, আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল— বাংলাদেশে যারা বিড়ি বা সিগারেট খায়, এই খাবারে অভ্যস্ত অবস্থায় দোকানে গিয়ে তারা বসেন এবং বিড়ি খাবেন। সেই বিড়ি খাওয়া অবস্থায় দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়ান। আপনার জীবন হয়তো এর কারণে পরিবর্তন হয়ে যেতে পারে। দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে সঠিক পথে পরিচালিত করতে পারেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে একটি ভিডিও বার্তায় তিনি এসব ব্যাখ্যা দেন।

ড. ফয়জুল হক বলেন, আমার বক্তব্যকে কেউ হয়তো বুঝতে ভুল করেছে। কিন্তু যার সম্পূর্ণ বক্তব্য আমার ফেসবুক পেজে আছে। আমার বক্তব্যের মূল আকর্ষণটাই হলো একজন এমপি সে গণমানুষের এমপি। অতএব একজন এমপি প্রার্থী সে শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করেই বক্তব্য দেবে।

ফয়জুল হক আরও বলেন, একজন বিড়ি খাওয়া মানুষ সে কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবেন না। সে কি আমার ভোটার না? সেই জায়গায় থেকেই আমি বলেছি। আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে ভালো করে দিতে পারে। অতএব, সবাই আমার ভোটার, তাদের নিয়েই আমার বক্তব্য। এটি পূর্বে ছিল, গতকালও ছিল, ভবিষ্যতেও থাকবে। হয়তো অনেকে বুঝতে ভুল করেছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজাপুরে নির্বাচনী উঠান বৈঠকে ‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X