স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মাঠেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ক্রিকেটার

কে লালরেমরুয়াতা। ছবি : সংগৃহীত
কে লালরেমরুয়াতা। ছবি : সংগৃহীত

ভারতের ঘরোয়া ক্রিকেটে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। রঞ্জি ট্রফিতে মিজোরামের হয়ে খেলা প্রাক্তন ক্রিকেটার কে লালরেমরুয়াতা স্থানীয় একটি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। তাঁর আকস্মিক মৃত্যুতে মিজোরামসহ দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

বুধবার খালেদ মেমোরিয়াল দ্বিতীয় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টে ভেঙ্গনুয়াই রাইডার্স সিসি ও চানপুই আইএলএমওভি সিসির ম্যাচ চলছিল। ভেঙ্গনুয়াই রাইডার্সের হয়ে খেলছিলেন লালরেমরুয়াতা। ম্যাচের মাঝেই তিনি অসুস্থ বোধ করেন এবং মাঠে পড়ে যান। সঙ্গে সঙ্গে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে রক্ষা করতে পারেননি।

রঞ্জি ট্রফিতে মিজোরামের প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার অবসর নেওয়ার পরও খেলাটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি রাজ্যের সিনিয়র টুর্নামেন্ট কমিটির সদস্য ছিলেন এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছিলেন। সতীর্থ ও ক্রিকেট প্রশাসকদের মতে, মাঠের বাইরে থেকেও তিনি রাজ্যের ক্রিকেট এগিয়ে নিতে নীরবে কাজ করে গেছেন।

এই দুর্ঘটনার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিজোরাম শোকের নিদর্শন হিসেবে বৃহস্পতিবারের জন্য নির্ধারিত সব ক্রিকেট ম্যাচ স্থগিত করার ঘোষণা দেয়। এর মধ্যে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ডিভিশন স্ক্রিনিং টুর্নামেন্টের ম্যাচ, পাশাপাশি বিভিন্ন ভেন্যুতে আয়োজিত ছেলে ও মেয়েদের আন্তঃস্কুল ক্রিকেটের খেলাও। সংস্থাটি জানিয়েছে, স্থগিত ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে।

এক বিবৃতিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিজোরাম লালরেমরুয়াতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে রাজ্যের ক্রিকেটে তাঁর অবদানের কথা স্মরণ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার করেছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X