বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীদের নিয়ে 'বাউলা'র নতুন গান প্রকাশ

'বাউলা' গানের দলের একাংশ। ছবি - সংগৃহীত
'বাউলা' গানের দলের একাংশ। ছবি - সংগৃহীত

মাটির গন্ধ, নদীর ঢেউ আর মায়ের মুখ—এই তিনের টানেই বেঁচে থাকে বাঙালির হৃদয়। সেই হৃদয়ের গভীরতম আর্তি, অদেখা অশ্রু আর না-বলা কথার সুর নিয়েই বাংলা লোকগানের দল ‘বাউলা’ নিয়ে এলো তাদের নতুন গান। ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’ শিরোনামের এ গানটি আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন ও সুরারোপ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সাইফুল ইসলাম মান্নু। এতে কণ্ঠ দিয়েছেন ‘বাউলা’ ব্যান্ডের অধিকর্তা প্রকাশ আর্টিস্ট। তার সঙ্গে আরও ছিলেন হারমোনিয়ামে রবিন সরকার, ঢোলে মাসুম ও সাঈদ আহম্মেদ, বাঁশিতে আশিকুল, গিটারে ইকে মজুমদার ইস্তি, বেইজ গিটারে অনুপ এবং পারকাশনে সোহেল। সংগীতায়োজন করেছেন রবিন সরকার ও ইকে মজুমদার ইস্তি। চিত্র পরিচালনায় ছিলেন রাইসুল ইসলাম অনিক।

গান প্রসঙ্গে প্রকাশ আর্টিস্ট বলেন, 'এই গানটিতে আমরা প্রবাসীদের মনের ভেতরের না বলা কথাগুলো সুরে সুরে প্রকাশের চেষ্টা করেছি। প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য অর্থ পাঠান। তাদের শ্রমে উপকৃত হয় দেশ, উপকৃত হয় পরিবার ও সমাজ। কিন্তু তাদের বুকের ভেতর জমে থাকা কষ্ট, নিঃসঙ্গতা আর মায়ের জন্য আকুলতা—সেই গল্প আমরা কতটুকু জানি? সেই অদেখা অনুভূতির ভাষাই আমরা এই গানে তুলে ধরেছি।'

তিনি আরও বলেন, 'এটি কেবল একটি গান নয়; এটি প্রবাস জীবনের নিঃসঙ্গ সন্ধ্যা, ভিডিও কলে মায়ের মুখ দেখে চুপচাপ চোখ মুছে নেওয়া এক সন্তানের গল্প। এটি ব্যস্ত নগরীর কোলাহলে দাঁড়িয়ে গ্রামের শিউলি-ঝরা ভোরকে মনে করার আকুতি। গানের কথায় উঠে এসেছে প্রবাস জীবনের টানাপোড়েন, আর সুরে মিলেছে লোকজ আবেগের গভীরতা।'

'বাউলা' বিশ্বাস করে, লোকগান কেবল বিনোদন নয়। এটি শেকড়ের সঙ্গে আত্মার সংযোগ। 'বিদেশ আমার ভাল্লাগেনা মা' সেই সংযোগেরই এক মর্মস্পর্শী সেতুবন্ধন। যেখানে প্রবাসের দূরত্ব পেরিয়ে সন্তানের কণ্ঠ পৌঁছে যায় মায়ের হৃদয়ে। দেশে ও বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত ‘বাউলা’। দীর্ঘদিন ধরে প্রবাসী ভক্তদের অনুরোধ ছিল—তাদের মনের কথা, তাদের না বলা অনুভূতি যেন একটি গানে ধরা পড়ে। সেই আবেগ, সেই অপেক্ষা ও দুই বছরের নিরন্তর ভাবনা-চিন্তার ফসল এই গান।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১০

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৩

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৪

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৫

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৬

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৭

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৮

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৯

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X