কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খোশমেজাজে রুমিন ফারহানার সঙ্গে ভাবনা

রুমিন ফারহানার সঙ্গে ভাবনা। ছবি : কালবেলা
রুমিন ফারহানার সঙ্গে ভাবনা। ছবি : কালবেলা

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে সরব থাকা অভিনেত্রী এবার নতুন এক কারণে আলোচনায়।

সম্প্রতি এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দী ছবি নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দুজনকেই বেশ খোশমেজাজে দেখা যায়। রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন্যকিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’ এই ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন ভাবনা।

পোস্টটি নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ব্যবহারকারীরা নানা রকম মন্তব্য করছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’

অপরজনের ভাষ্য, ‘ভাবনাও ইচ্ছা করলে এবার সংসদ সদস্য হতে পারতো।’

কালবেলা/এআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X