কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০৩:১৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাগদানের পর বিয়ে ভাঙল যে অভিনেত্রীর 

বাগদানের পর বিয়ে ভাঙল এই অভিনেত্রীর 
বাগদানের পর বিয়ে ভাঙল এই অভিনেত্রীর 

বাগদানের কয়েক মাসের মাথায় ভেঙে গেল অভিনেত্রী সুস্মিতা দের বিয়ে। বিষয়টি সামনে আনলেন অভিনেত্রীর হবু বর অনির্বাণ রায়। ভারতীয় টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ সুস্মিতা দে। তার বিয়ে ভাঙার ঘটনায় ভক্তরা হতবাক।

বাগদানের পর কয়েক বছরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছিলেন। অনির্বাণ ইনস্টাগ্রামে এক পোস্টে সম্পর্কের ইতি টানার বিষয়টি সামনে আনেন। তিনি লিখেছেন, ‘সুস্মিতার প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি।’

যদিও এই পোস্টের পরপরই তা মুছে ফেলেন অনির্বাণ। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি অনির্বাণ।

এর আগে সুস্মিতা বলেছিলেন, ‘আমাদের দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়ে অবশ্য এখনই না। কয়েক বছর পর করব।’

বলে রাখা ভালো, জি বাংলার রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। সেখানে অনিবার্ণকে নিয়ে হাজির হয়েছিলেন সুস্মিতা। ওই অনুষ্ঠানেও তাকে হবু স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন এই সুন্দরী।

সুস্মিতা দে অভিনীত দর্শকপ্রিয় সিরিয়ালের মধ্যে রয়েছে পঞ্চমী, বউমা একঘর, অপরাজিত অপু প্রভৃতি। বর্তমানে ‘কথা’ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১০

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১১

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১২

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৩

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৪

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৫

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৬

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৭

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৮

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৯

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

২০
X