জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগার। ছবি : কালবেলা
জামালপুর জেলা কারাগার। ছবি : কালবেলা

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।

শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত সুলতানকে আগেও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া হাজতির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে কালবেলাকে বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত হাজতি সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X