শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

ব্যাডমিন্টন খেলা। ছবি : সংগৃহীত
ব্যাডমিন্টন খেলা। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারি মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী। অভিযুক্ত মো. সুজন (৩০) একই গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে।

নিহতের স্বামী শওকত জানান, তার বাড়ির পাশে এলাকার ছেলেরা ব্যাটমিন্টন খেলছিল। এ সময় তার ছেলে শাওন খেলার মাঠের পাশে বসে খেলা দেখছিল। রাত ১০টার সময় ওই ছেলেদের খেলা বন্ধ করতে বলে শাওন। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়। এতে অভিযুক্ত সুজন ক্ষিপ্ত হয়ে ছেলে শাওনকে মারধর করতে থাকে। এ সময় ছেলেকে মারধর থেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে এলে উত্তেজিত সুজন তাকেও আঘাত করে।

এ সময় সাবিনা মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিলে সাবিনাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক মো. লাল চান বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X