স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরই প্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা জানিয়ে ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে না বলে আইসিসিকে চিঠি দেয় বিসিবি।

বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করে এখন আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায়। এখন পর্যন্ত ভারত সরকার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে ভারত সরকারের ভাবনা জানিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ভার বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে। তবে তারা সব অংশগ্রহণকারী দেশকেই উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত।

প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার পুরো ব্যাপারটি পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিরর্তনের সিদ্ধান্ত নেয় সেটিই একান্ত বাংলাদেশের ব্যাপার-এমনটিই মনে করছে ভারত সরকার।

‘টাইমস অব ইন্ডিয়া’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানায়। বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় বা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটা তাদেরকেই নিতে হবে।’

দেশটির সরকারি সূত্র বলেছে, ‘বাংলাদেশ দল খেলতে এলে তাদের পুরোপুরি নিরাপত্তা প্রদান করা হবে। ভারত সবসময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। তারা আসবে কি না– এ সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের। বল এখন তাদের কোর্টে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X