সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১২০ বছর বয়সি বৃদ্ধা মমতাজ বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
১২০ বছর বয়সি বৃদ্ধা মমতাজ বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামের বাসিন্দা ১২০ বছর বয়সি বৃদ্ধা মমতাজ বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

শুক্রবার (৯ জানুয়ারি) মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মমতাজ বেগমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সাক্ষাৎকালে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মমতাজ বেগমের দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য পরিস্থিতি ও স্মৃতিচারণার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ‘মমতাজ বেগম আমাদের সমাজের জীবন্ত ইতিহাস। তার দীর্ঘ জীবন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।’

এ সময় মমতাজ বেগম তার জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং সবার জন্য দোয়া করেন।

উপস্থিত স্থানীয়রা জানান, এমন সৌজন্য সাক্ষাৎ বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।

সাক্ষাৎ শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বয়োজ্যেষ্ঠদের কল্যাণে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X