শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিবচরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শিবচরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
শিবচরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

মাদারীপুর জেলার শিবচরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও শিবচর উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী নাদিরা আক্তার, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাহাদাত হোসেন খান, সদস্য সচিব মো. সোহেল রানা, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জহের গোমস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও নবগঠিত শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হান্নান মিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য মো. মোতাহার হোসেন হাওলাদার, দিপু হাওলাদার, আজমল হুদা চৌধুরী ইথু, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব হেমায়েত হোসেন খান, সদস্য ইমতিয়ার চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক নাসির বেপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সাবেক যুবদল নেতা জামাল বেপারী, শাহীন গোমস্তা, মহিন বেপারী, ছাত্রনেতা ও শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আবদুল্লাহসহ শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, কৃষক দল, ওলামা দল, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। তারা নেত্রীর জন্য দোয়া চান এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নাদিরা আক্তারের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ফ্যামেলি কার্ড ও কৃষি কার্ডের সুযোগ-সুবিধা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্ড বিষয়ে বিস্তারিত তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল রানা। একই সঙ্গে তিনি ইমাম ও মোয়াজ্জিনদের জন্য প্রস্তাবিত সুযোগ-সুবিধার পরিকল্পনাও তুলে ধরেন।

এ সময় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান বলেন, নাদিরা চৌধুরী বিএনপির প্রার্থী এবং তারেক রহমানের প্রার্থী। তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে ধানের শীষে ভোট দিয়ে নাদিরা চৌধুরীকে জয়ী করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X