রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা হলের পর ওটিটিতে ‘আলী’

আলী সিনেমার পোস্টার । ছবি - সংগৃহীত
আলী সিনেমার পোস্টার । ছবি - সংগৃহীত

ঈদ উৎসবকে ঘিরে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে থাকে নানা বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ডিজিটাল প্রিমিয়ার হয়েছে ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি এখন দর্শকরা বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপে উপভোগ করতে পারছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রতিজ্ঞা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ এবং শওকত সজলের মতো শক্তিশালী অভিনেতারা। তাদের অভিনয়ে উঠে এসেছে এক আবেগঘন মানবিক গল্প।

‘আলী’ সিনেমার মূল উপজীব্য একজন অটিজমে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী যুবক এবং তার বোন রশ্মিকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যেখানে পুরো সিনেমা জুড়েই তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। রশ্মি চরিত্রে দেখা গেছে অভিনেত্রী প্রতিজ্ঞাকে।

গল্পে দেখা যায়, রশ্মির স্বপ্ন ছিল ঢাকায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। তবে প্রতিকূল শহুরে পরিবেশে বোনকে একা ছাড়তে নারাজ ছিল ভাই আলী। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই-বোন। এরপর শুরু হয় আলীর কঠিন সংগ্রাম, নির্যাতন, অবহেলা ও একাকীত্বের মধ্যেও সে হাল ছাড়ে না। অন্যদিকে ভাইয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে রশ্মি। তাদের এই বিচ্ছেদ, সংগ্রাম এবং পুনর্মিলনের আকুতি নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি।

গত বছরের ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘আলী’ বড় পর্দায় যারা দেখার সুযোগ পাননি, তাদের জন্য বঙ্গতে ডিজিটাল প্রিমিয়ার নতুন করে সেই সুযোগ এনে দিয়েছে। ইতোমধ্যে ওটিটি দর্শকদের কাছ থেকেও সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপে ‘আলী’র গল্প ও আবেগঘন উপস্থাপনা নিয়ে ইতিবাচক আলোচনা চোখে পড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X