তামজিদ হোসেন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

এ সপ্তাহের ওটিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিনেপ্রেমীদের জন্য এক দুর্দান্ত মাস হতে চলেছে এই এপ্রিল। বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরুতে বিনোদনের পারদ চড়াতে কোমর বেঁধে নামছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। নেটফ্লিক্স থেকে শুরু করে অ্যামাজন প্রাইম বা অ্যাপল প্লাস সবখানেই থাকছে টানটান উত্তেজনা, রোমাঞ্চ আর ভালোবাসার গল্প। এপ্রিলে ঘরবন্দি বিনোদনে দর্শকদের মাতাতে কী কী থাকছে স্ট্রিমিং তালিকায়, চলুন দেখে নেওয়া যাক।

রিপল

নিউ ইয়র্ক সিটিকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি চারজন অপরিচিত মানুষের জীবন নিয়ে আবর্তিত হয়, যারা একটি আকস্মিক শোকের ঘটনার পর একই জায়গায় এসে পড়ার ফলে একে অপরের সাথে জড়িয়ে যায়। একটি ‘রিপল ইফেক্ট’ বা পর্যায়ক্রমিক প্রভাব তাদের সামনের পথ দেখায়, যা ফুটিয়ে তোলে যে বিষয়গুলো আমরা যতটা ভাবি তার চেয়েও অনেক বেশি একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে।

লিসা সোপার, স্কট স্মিথও আমান্ডা ট্যাপিং এর পরিচালনায় নির্মিত এই সিরিজটিতে অভিনয় করেছেন ফ্রাঙ্কি ফেইসন, জুলিয়া চ্যান, ইয়ান হার্ডিং এবং সিডনি আগুডংসহ আরও অনেকে সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ৩১ মার্চ থেকে নেটফ্লিক্সে।

এক্সও, কিটি সিজন ৩

কিটি সং কোভি অবশেষে সিউলের কিউআইএসএস এ তার শেষ বর্ষে পদার্পণ করেছে। নতুন এই সিজনে একদিকে যেমন তাকে পড়াশোনার চাপ সামলাতে হচ্ছে, অন্যদিকে মিন হোর সাথে তার সম্পর্কের জটিলতা আরও বাড়ছে। এই পথচলায় সে ডে, ইউরি এবং তার পুরনো বন্ধুদের দেখা পায়, পাশাপাশি তাকে কিছু নতুন শত্রুরও মোকাবিলা করতে হয়। ভ্যালেন্টিনা গার্জার পরিচালনায় নির্মিত এই রোমান্টিক কমেডি সিরিজে অভিনয় করেছেন আনা ক্যাথকার্ট, মিনিয়ং চোই, গিয়া কিম, সাং হিওন লি, সুলে থেলওয়েলসহ আরও অনেকে। নেটফ্লিক্সে এই সিরিজটি দেখা যাবে ২ এপ্রিল থেকে।

মা কা সাম

এই সিরিজটিতে দেখা যাবে ১৯ বছর বয়সী এক গণিতবিশারদ তরুণ তার মায়ের জন্য 'নিখুঁত' জীবনসঙ্গী খুঁজে পেতে জটিল অ্যালগরিদম এবং পরিসংখ্যানের সূত্র ব্যবহার করে আলোচনায় এসেছেন। সে বিশ্বাস করত, মানুষের পছন্দ-অপছন্দ এবং সামঞ্জস্যতাকে গাণিতিক সমীকরণে রূপান্তর করা সম্ভব। তবে তার এই পরীক্ষা এক ভিন্ন দিকে মোড় নেয়। গাণিতিক হিসেবে শতভাগ সফল হওয়া পাত্রদের সাথে তার মায়ের কোনো মানসিক সংযোগ তৈরি হয়নি। উল্টো, মা এমন একজনের মাঝে আনন্দ খুঁজে পেলেন, যার সাথে সূত্রের কোনো মিল ছিল না। আর এভাবেই এগিয়ে যেতে থাকে সিরিজটির কাহিনী। নিকোলাস খারকঙ্গর এর পরিচালনায় নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন পূজা ব্যানার্জি, মিহির আহুজা, সেলেস্টি বৈরাগীসহ আরও অনেকে। অ্যামাজন প্রাইমে এই সিরিজটি দেখা যাবে ৩ এপ্রিল থেকে।

ইওর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস, সিজন ২

কলঙ্কিত হেজ ফান্ড ম্যানেজার কুপ-এর ঝামেলা যেন শেষই হতে চাইছে না। একদিকে তিনি তার বিবাহবিচ্ছেদ সামলাতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে অপরাধ জগতের সাথে তার এক ‘ছোটখাটো’ সংশ্লিষ্টতা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। লেটেস্ট সিজনটি মূলত তার ক্যারিয়ারের ওপর এই সব কর্মকাণ্ডের প্রভাব এবং তার জীবনে একজন রহস্যময় বিলিয়নেয়ারের আবির্ভাবকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। জোনাথন ট্রপার, স্টেফানি লাইং এর পরিচালনায় নির্মিত এই সিরিজটি ৩ এপ্রিল থেকে দেখা যাবে অ্যাপল টিভি প্লাস ওটিটি প্ল্যাটফর্মে। এই সিরিজটিতে অভিনয় করেছেন, জন হ্যাম, আমান্ডা পিট, অলিভিয়া মান, হুন লি, লিনা হলসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X