বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘১৬ ঘণ্টার যানজট পাড়ি দিয়ে ভোট’, শাড়ি পরে কেন্দ্রে পারশা

পারশা মাহজাবীন পূর্ণী । ছবি- সংগৃহীত
পারশা মাহজাবীন পূর্ণী । ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সেই তালিকায় যুক্ত হলেন কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। জীবনের প্রথম ভোট দিতে তিনি ঢাকা থেকে ছুটে গিয়েছেন সুদূর বগুড়ায়। তবে এই যাত্রা মোটেও সুখকর ছিল না, পোহাতে হয়েছে দীর্ঘ ১৬ ঘণ্টার যানজটের ধকল। তবুও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত এই তারকা।

জীবনের প্রথম ভোট, তাই উত্তেজনাও ছিল অনেক। পারশা জানান, “আমি প্রায় ১৬ ঘণ্টা দীর্ঘ যানজট অতিক্রম করে বগুড়ায় গিয়েছি শুধুমাত্র আমার ভোট প্রদান করার উদ্দেশ্যে। ব্যক্তিগত অসুবিধা বা দূরত্ব এই দায়িত্ব পালনের পথে প্রতিবন্ধক হতে পারে না।” তার মতে, ভোটদান কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং গণতান্ত্রিক কাঠামোর প্রতি নাগরিকের প্রত্যক্ষ অঙ্গীকার।

ভোটের দিনটিকে একটি ‘মর্যাদাপূর্ণ উৎসব’ হিসেবেই দেখেছেন পারশা। তাই সেজে গুজে শাড়ি পরেই হাজির হয়েছিলেন কেন্দ্রে। তিনি বলেন, “রাষ্ট্রের সিদ্ধান্ত-প্রক্রিয়ায় অংশগ্রহণের এই মুহূর্তকে আমি যথাযথ সম্মান জানাতে চেয়েছি। সেখানে দাঁড়িয়ে উপলব্ধি করেছি, আমাদের প্রত্যেকের একক ভোটই সম্মিলিতভাবে জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে।”

পারশা মনে করেন, ভোট কেবল ক্ষমতা পরিবর্তনের উপায় নয়, এটি একটি জাতির নৈতিক মানচিত্র নির্ধারণের প্রক্রিয়া। তিনি এমন এক সমাজের স্বপ্ন দেখেন—যেখানে মানুষ হবে শিক্ষিত ও সহনশীল। তার ভাষায়, “মতভেদ থাকবে, কিন্তু বিভাজন নয়। মানুষ ও প্রাণী উভয়েই নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থানে বাঁচতে পারবে।” তিনি তার ভোটটি এমন নেতৃত্বের প্রতি অর্পণ করেছেন, যারা ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X