কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আরজিনের নতুন গানে রোবট আর মানুষের ত্রিভুজ প্রেম

গানের ভিডিওতে আরজিন ও হুমায়রা । ছবি - সংগৃহীত
গানের ভিডিওতে আরজিন ও হুমায়রা । ছবি - সংগৃহীত

নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় গায়ক ও গীতিকার আরজিন। তবে এবার শুধু সুর নয়, মিউজিক ভিডিওতে তিনি নিয়ে এসেছেন এক চমকপ্রদ সায়েন্স-ফিকশন গল্প। যেখানে রোবট আর মানুষের এক অদ্ভুত ত্রিভুজ প্রেম ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে নিজের শেকড় বাংলার মাটিকে সুরের মায়ায় বাঁধছেন এই তরুণ শিল্পী। লং ডিস্টেন্স রিলেশনশিপ- বর্তমান সময়ের এক কঠিন বাস্তবতা। আর এই বাস্তবতাকে কেন্দ্র করেই কালা কালা খ্যাত আরজিনের নতুন গান। তবে গল্পের টুইস্ট হলো একটি হিউম্যানয়েড রোবট। প্রেমিকার একাকীত্ব ঘোচাতে প্রেমিক পাঠায় এক রোবট সঙ্গী, যার চরিত্রে স্বয়ং আরজিন অভিনয় করেছেন। রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত সেই রোবটের ইমোশন লেভেল বাড়ার সাথে সাথে শুরু হয় এক জটিল মানবিক টানাপোড়েন।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'ভালোবাসা দিবি কিনা বল' শিরোনামের গানটির অডিও ও অফিশিয়াল ভিডিও। শিল্পী নিজেই গানটি লিখেছেন ও সুর করেছেন। গানটির আধুনিক ইন্ডি-পপ ও ফোক ঘরানার সংগীতায়োজনে ছিলেন আবরার ফাহিম ও ইমানুয়েল ভেনচুরা-ক্রুস। মিউজিক ভিডিওতে আরজিনের বিপরীতে দেখা গেছে মডেল হুমায়রা স্নিগ্ধাকে।

আরজিন শুধু একজন গায়ক নন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে থিতু হলেও তার সংগীতের মূল সুর কিন্তু খাঁটি বাংলা। তার আত্মপ্রকাশকারী অ্যালবাম থেকেই ‘বন্ধু বাজাও সুর’ দিয়ে তিনি জয় করেছেন সমালোচকদের মন। এরপর ‘প্রেম দে’ গানের হাত ধরে পৌঁছে গেছেন বিবিসি এশিয়ান নেটওয়ার্কের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে।

তবে আরজিনকে সাধারণ শ্রোতাদের মাঝে পরিচিত করে তোলে তার ভাইরাল ট্র্যাক কালা কালা। এর রেশ কাটতে না কাটতেই দেশের ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা-তে তার গান সিনেমাটির সাফল্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের বিভিন্ন সংগীতশিল্পীদের সাথে বড় আকারের ক্রস-কালচারাল প্রজেক্টে কাজ করছেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে মানুষ ও রোবটের এই ভালোবাসার গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও স্পটিফাইয়ে বাড়ছে গানটির ভিউ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X