কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

এবার নতুন রূপে দর্শকদের চমক দিলেন নোরা ফাতেহি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউডের আইটেম সং কুইন নোরা ফাতেহি আবারও নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। এবার তাকে দেখা গেল আন্তর্জাতিক ফিউশন গান ‘Oh Mama Tetema’-তে। ৯ আগস্ট ইউটিউবে প্রকাশ পেয়েছে এই মিউজিক ভিডিওটি, যা এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।

গানটি মূলত টাঞ্জানিয়ান জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নি-এর ২০১৯ সালের ভাইরাল হিট ‘Tetema’-র আধুনিক রিমিক্স ও পুনঃউপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউডের গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।

গানটি তিনটি ভাষার মিশ্রণে—হিন্দি, ইংরেজি ও সাওহিলি—তৈরি হয়েছে এবং এতে রয়েছে আফরো-বংগো বিটের সঙ্গে বলিউডি ফ্লেয়ার।

নোরা ফাতেহি এই মিউজিক ভিডিওতে শুধু পারফর্মই করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান বিটের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’

নোরা ও রেইভ্যানির কোরিওগ্রাফি-ভিত্তিক পারফরম্যান্স, রঙিন ভিজ্যুয়ালস এবং হাই-এনার্জি মিউজিক এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন The Plugz Europe এবং এটি প্রযোজনা করেছে T-Series।

এই গানে শ্রেয়া ঘোষালের অংশগ্রহণও ছিল বিশেষ আকর্ষণ। তার মেলোডিক টোন গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংগীত মঞ্চে বাংলা সংগীতশিল্পীদের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন অনেক সংগীতবোদ্ধা।

‘Oh Mama Tetema’ এখন শুধু একটি গান নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধনের একটি দুর্দান্ত উদাহরণ হয়ে উঠেছে। গানটি উপভোগ করতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X