কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

জনপ্রিয় টালিউড অভিনেতা ও রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
জনপ্রিয় টালিউড অভিনেতা ও রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় টালিউড অভিনেতা ও রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায় আর নেই। দীর্ঘ অসুস্থতার পর ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের তথ্য অনুযায়ী, আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জয় বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যা ও সিওপিডিতে ভুগছিলেন। গত ১৫ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে দেন।

একবার কিছুটা উন্নতি হলেও ১৭ আগস্ট থেকে ফের সংকটজনক হয়ে পড়েন। শেষ পর্যন্ত আজ সকালে হার্ট অ্যাটাক হয় এবং তা থেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই বরেণ্য অভিনেতা।

জয় বন্দ্যোপাধ্যায় টালিউডে পা রাখেন দেবশ্রী রায়ের বিপরীতে। নব্বইয়ের দশকে তার অভিনীত ‘অভাগিনী’ ও ‘হীরক জয়ন্তী’ সিনেমা দুটিই দর্শকপ্রিয়তা পেয়েছিল ব্যাপকভাবে। কেবল অভিনয় নয়, পরবর্তীতে তিনি যুক্ত হন রাজনীতিতেও। ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজনৈতিক অঙ্গনেও নিজের জায়গা তৈরি করেছিলেন।

তার মৃত্যুতে টালিউড ও রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ কর্মজীবনে বহু দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতার হঠাৎ বিদায়ে সবাই শোকাহত।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X