কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশালে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। রোববার (২৪ আগস্ট) রাতে তৌহিদ আফ্রিদিকে সিআইডির একটি দল গ্রেপ্তার করে।

আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ডিবি আমাকে হুদাই ৩২টা দিন ভিতরে রাখে নাই। আজকে বাপ পোলা একসাথে ভিতরে।’

তিনি আরও লেখেন, ‘আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় মোট ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় ও তৃতীয় নম্বর আসামি হিসেবে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক পুলিশ প্রধান (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন।

মামলার ২২ নম্বর আসামি, তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গত ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।

প্রসঙ্গত, দুই বছর আগে ভিডিও ও নাটকে জুয়া প্রচারের অভিযোগে প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকেও গ্রেপ্তার করেছিল ডিবি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

১০

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১১

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১২

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৩

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৪

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৫

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৬

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৭

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৮

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৯

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

২০
X