বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করলেন মধুমিতা

মধুমিতা সরকার। ছবি : সংগৃহীত
মধুমিতা সরকার। ছবি : সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। শুক্রবার সরস্বতী পূজার শুভ লগ্নে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে কাগজে-কলমে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। বিয়ের আসরে মধুমিতা ধরা দিয়েছিলেন চিরায়ত বাঙালি কনের সাজে। পরনে লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা—সব মিলিয়ে যেন এক মায়াবী রূপ। নিজের বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, ‘পর্দার বিয়ের সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’

মধুমিতার বাস্তব জীবনের নায়ক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। তবে পেশা ভিন্ন হলেও শখের জায়গায় দুজনের মিল রয়েছে, দুজনেই ভীষণ ভ্রমণপিপাসু। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা তাদের এই প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিল। এর আগে গত ১৮ জানুয়ারি বাগদান সেরেছিলেন তারা, যেখানে সোশ্যাল মিডিয়ায় হবু বরের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন—‘শুধুই আমার’। বিয়েতে পরিচালক শিলাদিত্য মৌলিকসহ শোবিজের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন এবং নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের শুরুতে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি, তবে সেই সংসার টেকেনি। দীর্ঘ বিরতি ও বিচ্ছেদের পর অবশেষে বন্ধু দেবমাল্যের হাত ধরেই নতুন জীবনে পা রাখলেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী। নতুন দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১০

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১১

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৪

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৫

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৬

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৭

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৮

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৯

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

২০
X