আশীষ শর্মা
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাগদান সারলেন মধুমিতা সরকার

মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী I ছবি: সংগৃহীত
মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী I ছবি: সংগৃহীত

রুপালি পর্দার গল্পকে ছাপিয়ে এবার বাস্তব জীবনে প্রেমের নতুন অধ্যায় খুললেন মধুমিতা সরকার। দীর্ঘদিনের প্রেমকে আনুষ্ঠানিক রূপ দিয়ে রবিবার (১৮ জানুয়ারি) জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা। প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘আমার’। আর মুহূর্তেই সেই পোস্ট ঘিরে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যায় ভেসে যান তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রথম সংসার ভাঙার পর দীর্ঘদিন একা ছিলেন মধুমিতা সরকার। ২০২৪ সালের শেষের দিকে নতুন প্রেমের খবর জানান। তারপর থেকে রাখঢাকের তোয়াক্কা নেই; বরং প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড়-জঙ্গল। সবকিছু ঠিক থাকলে ২৩ জানুয়ারি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।

বিয়ের মাত্র কয়েক দিন বাকি। বাড়িতে বিয়ের সাজ সাজ রব। তোড়জোড় চলছে বিয়ের আয়োজন নিয়ে। কয়েক দিন আগে মধুমিতা জানান, বিয়ের জন্য তর সইছে না তার।

বিয়ের ব্যস্ততা নিয়ে মধুমিতা সরকার বলেন, ‘বাড়িতে এখন তোড়জোড় চলছে। আসলে আমাদের বাড়িতে অনেক বছর কোনো অনুষ্ঠান হয় না। তাই পুরোহিত ঠিক করা থেকে শুরু করে তত্ত্ব সাজানো, শুটিংয়ের ফাঁকে ফাঁকে সব করতে হচ্ছে। রাতে বাড়ি ফেরা থেকে পরেরদিন শুটিংয়ে যাওয়া পর্যন্ত কাজ চলছে।’

বিয়ে উপলক্ষে বর্তমানে নানা পদের খাবার খাচ্ছেন মধুমিতা সরকার। এ তথ্য উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আইবুড়োভাত খাওয়াটা জমিয়ে চলছে। যদিও এখনো অনেকটাই বাকি। এটা একটা বড় স্ট্রাগল। সকলেই তো ভালোবেসে আয়োজন করে। আমি বুঝতে পারছি না আসলে কী করব। কোনটা খাব আর কোনটা ছাড়ব। কিন্তু অ্যাটেন্ড করলেও আমি খাচ্ছি কম।’

বিয়ের জন্য মুখিয়ে আছেন মধুমিতা সরকার। এ বিষয়ে তিনি বলেন, ‘ওই মুহূর্তটার জন্য আমি মুখিয়ে আছি। খালি দিন গুনছি। মনে হচ্ছে, এই তো আর কয়েকদিন। তার পরেই নতুন করে জীবন কাটবে।’

উল্লেখ্য, বারুইপুর রাজবাড়িতেই হবে বিয়ের এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দুজনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। এ অনুষ্ঠান হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বিষয়টি নিয়ে মধুমিতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। এরপর বয়স ১৮ হতেই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X