তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

চলছে মধুমিতার বিয়ের প্রস্তুতি

মধুমিতা সরকার I ছবি: সংগৃহীত
মধুমিতা সরকার I ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করতে চলেছেন। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। বারুইপুর রাজবাড়িতে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী সাজে বিয়ের আসর। বিয়ের পর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন অনুষ্ঠান। বিনোদন জগতের বহু তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে সেখানে।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা পরবর্তী সময়ে বড় পর্দায়ও সফলতা পেয়েছেন। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে পরিবর্তন, লাভ আজ কাল পরশু, চিনি, দিলখুশ, সূর্য এবং কুলের আচার।

এর আগে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছর দেবমাল্যের সঙ্গে পরিচয় হয় তার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যর সঙ্গে সম্পর্কের কথা ২০২৪ সালে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নানা রোমান্টিক মুহূর্ত এরই মধ্যে নজর কাড়ে ভক্তদের। বর্তমানে বিয়ের প্রস্তুতি ও কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় মধুমিতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X