বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে সেলিব্রেটি বলবেন না : স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

রুপালি পর্দার ঝকঝকে আলো, দামি ব্র্যান্ডের পোশাক আর বডিগার্ডের বেষ্টনী, সাধারণত একজন তারকার জীবন বলতে আমাদের চোখে এই ছবিটাই ভেসে ওঠে। যেখানে বর্তমান সময়ের অনেক নবাগত অভিনয়শিল্পীও বিলাসবহুল এসি গাড়ি ছাড়া এক পা চলার কথা ভাবতেই পারেন না, সেখানে ঠিক উল্টো পথে হেঁটে তাক লাগিয়ে দিলেন টালিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

ভরদুপুরে কলকাতার তপ্ত গরমে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কখনো বাসে, আবার কখনো অটোতে চড়ে গন্তব্যে পৌঁছান তিনি। এমনকি গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে সাধারণের মতো ফুচকা খেতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না এই তারকা। তার এই সাধারণ জীবনযাপন যেন গ্ল্যামার দুনিয়ার চেনা ছকটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। একজন প্রভাবশালী তারকা সন্তান এবং নিজে একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের গায়ে ‘সেলিব্রিটি’ তকমা লাগাতে ঘোর আপত্তি তার।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রেটি কথাটার এত অপব্যবহার হয় যে, আমাকে কেউ সেলিব্রেটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকেই বলি আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন, মহিলা বলুন, যাই বলুন কিন্তু সেলিব্রেটি বলবেন না।’ অভিনেত্রী আরও বলেন, ‘এখন সবাই সেলিব্রেটি। কারও যদি বেশি ফলোয়ার্স থাকে সেও সেলিব্রিটি। সবাই ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা কি ইনফ্লুয়েন্স করছেন সবাইকে। চারটে রিল করেও আজকে সবাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে।’

নিজে সেলেব্রেটি কি না এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি অন্তত নিজেকে সেলিব্রেটি বলে মনে করি না। আমি খুব সাধারণ মানুষ এবং সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমায় কেউ সেলিব্রিটি বললে ভালো লাগে না। কেউ বললে আমি বারণ করি।’

উল্লেখ্য, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’। এই ছবিতে অনির্বাণ চক্রবর্তী, পাওলি দামের সঙ্গে অভিনয় করেছেন স্বস্তিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X