বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বস্তিকার আক্ষেপ

স্বস্তিকা মুখার্জিI ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখার্জিI ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যিনি নিজের অভিনয় দিয়ে যেমন দর্শককে মুগ্ধ করেন, তেমনি নির্ভীক স্পষ্টবাদিতায় বারবার নাড়িয়ে দেন ইন্ডাস্ট্রিকে। তবে এবারও তিনি এসেছেন আলোচনার কেন্দ্রে, তবে কোনো চরিত্র বা সিনেমার জন্য নয়। সম্প্রতি নতুন একটি কাজ নিয়ে কথা বলতে গিয়ে তিনি প্রকাশ্যে টেনে আনলেন ইন্ডাস্ট্রির সেই অন্ধকার দিক, যেগুলো সাধারণত এড়িয়ে যায় সবাই। সে সঙ্গে উঠে এলো তার নিজের ক্যারিয়ারের না-বলা আক্ষেপ, চাপা ক্ষত আর কঠিন বাস্তবতার গল্প।

অভিনেত্রীর কথায়, অভিনয়টা যদি শতভাগ ঠিক থাকে, তবে জনপ্রিয়তা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না। ক্যারিয়ারে প্রথম এমন চরিত্র দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও বর্তমান প্রজেক্টটি স্বস্তিকার কাছে স্পেশাল।

তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনো ভাবেননি। আমি যে কথার কথা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।’

শর্ত যখন সোশ্যাল মিডিয়া ফলোয়ার বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, তা দেখে কাস্টিং করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। স্বস্তিকা এই সংস্কৃতির ঘোর বিরোধী। তিনি জানান, এই কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি শর্ত দিয়েছিলেন।

স্বস্তিকার কথায়, ‘আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটা করব না।’

তিনি বলেন, ‘অভিনয়টা ঠিকঠাক করলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আমার ধারণা, ওরা সেটা বুঝতে পেরেছে। আমার থেকে ওরা যদি মাটিতে পা দিয়ে চলা শিখতে পারে, সেটাই বড় পাওয়া।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X