কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে নাচতে ডাকে, কেউ সিনেমায় নেয় না : পূজা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

আগের মতো এখন আর বাণিজ্যিক সিনেমায় দেখা যায় না ভারতের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে। এর জন্য এবার ক্ষোভ প্রকাশ করলেন তিনি। জানালেন, সবাই এখন তাকে দিয়ে আইটেম ডান্স করাতে চায় কিন্তু কেউ সিনেমায় নেয় না।

মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যমকে এমন কথা বলেন পূজা। তিনি বলেন, ‘এখন আর অত কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, তবে আমার বিশ্বাস আবার সেই সময়টা ফিরে আসবে যখন ওই ধারার সিনেমা তৈরি করবেন পরিচালকরা।’

উত্‍সব মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। এক সরল সাদা মেয়ের সাধারণ জীবন থেকে শহরের রাতপরী হয়ে ওঠার গল্প রয়েছে এতে। ৬০ ও ৭০ দশকের এক ক্যাবারে ডান্সারের চরিত্র করতে গিয়ে যে জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন, তা খুবই উপভোগ করেছেন পূজা।

এই সিরিজের জন্য নিজেকে তৈরি করতে নতুন নাচ শিখেছেন পূজা বন্দ্যোপাধ্যায়। ক্যাবারে ক্যুইন হেলেনই তার অনুপ্রেরণা। তার নৃত্যশৈলি, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন দেখেই নিজের মত করে তৈরি করেছেন তিনি। সিরিজে রেট্রো লুকে দেখা যাবে এই অভিনেত্রীকে। তা নিয়ে প্রথম থেকেই এক্সাইটেড ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১০

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১১

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১২

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৩

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৪

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৫

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৬

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৭

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৮

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৯

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২০
X