কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন নায়িকা পূজা

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত
অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

অন্যান্য দিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গ্যাসের চুলা জ্বালাতে গিয়েই বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন নায়িকা।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

সংবাদে বলা হয়, রান্নাঘরে গ্যাস জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টির ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, ‘অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

পূজা এখন কলকাতাতেই রয়েছেন। অভিনেত্রী এখন কেমন আছেন? উত্তর পেতে আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে পূজা বলেন, ‘গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়।’ তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হই।

অভিনেত্রী বলেন, ‘গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।’

মুম্বইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ বাঙালি অভিনেত্রী পূজা। তবে বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি পর পর কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন পূজা। চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

১০

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

১১

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

১২

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১৩

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১৪

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১৫

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৬

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৭

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৮

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৯

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

২০
X