কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ১৭, একজন বাদে সবাই ঢাকার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৯৩ জন মারা গেলেন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩০৮ জন।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়াদের ১৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালের। বাকি একজন ঢাকার বাইরের হাসপাতালে মারা গেছেন।

অপরদিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৭৫ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১ হাজার ৪৩৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৮ হাজার ২১ এবং ঢাকার বাইরে ৬৫ হাজার ৭৮৭ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ৮৩৭ জন। ঢাকায় ৫৩ হাজার ৭৭৬ এবং ঢাকার বাইরে ৬১ হাজার ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুর বাহক এডিস মশা রোধে বাড়ির আঙিনায়, ছাদে, ফুলের টবে যাতে পানি না জমে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১০

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১১

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৪

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৫

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৬

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৭

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৮

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৯

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X