কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

ফাইল ছবি
ফাইল ছবি

বাঙালিদের ভাত খাওয়ার অভ্যাস নিয়ে নানা মন্তব্য শোনা যায়। কেউ সমালোচনা করলেও যারা ভাতপ্রেমী, তারা এসব পাত্তা দেন না। দিনের শুরুতে কিংবা দিনের শেষে পেটভরে ভাত খেলে শরীরে এক ধরনের প্রশান্তি আসে। আমাদের দেশে এখনো তিন বেলাই ভাত খাওয়ার প্রবণতাই বেশি।

তবে সাম্প্রতিক সময়ে অনেক স্বাস্থ্যসচেতন মানুষ ভাত কমিয়ে শাকসবজি, ফলমূল ও রুটি খাওয়ার দিকে ঝুঁকছেন। প্রশ্ন হলো—ভাত খাওয়া কি আসলেই ক্ষতিকর?

ভাতের উপকারিতা

বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বহু দেশে ভাত প্রধান খাদ্য। এটি সহজপাচ্য এবং কার্বোহাইড্রেটে ভরপুর, যা শরীরকে শক্তি জোগায়। চালের ধরনভেদে এতে সামান্য ভিটামিন বি, ম্যাগনেশিয়াম ও আয়রনও থাকে। তবে ভাতে ফাইবার প্রায় থাকে না। ব্রাউন রাইসে কিছুটা ফাইবার রয়েছে।

দিনে কতবার ভাত খাওয়া উচিত?

ওজন কমাতে চান বা ডায়েট মেনে চলতে চান, তাহলে দিনে বারবার ভাত খেলে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে শাকসবজি বা রুটি হতে পারে বিকল্প। তবে সাধারণ সুস্থ মানুষের জন্য দিনে একাধিকবার ভাত খাওয়ায় আপত্তি নেই।

পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ দিনে গড়ে ১০০ গ্রাম চালের ভাত খেতে পারেন (প্রায় ৩৫০-৩৬০ কিলোক্যালরি)। যাদের শারীরিক পরিশ্রম কম, তাদের জন্য ৬০-৭০ গ্রাম চাল যথেষ্ট। শিশু-কিশোর (১২-১৪ বছর), যারা সারাদিন খেলাধুলা বা দৌড়ঝাঁপ করে, তারা ১২০-১৫০ গ্রাম চাল খেতে পারে। তবে এই পরিমাণ বয়স, লিঙ্গ, ওজন ও উচ্চতার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ভাত

ডায়াবেটিস হলে ভাত একেবারেই বাদ দিতে হবে—এমন নয়। তবে ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি, তাই এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে। চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস রোগীরা নিয়মিত ব্যায়াম, ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে শর্করা নিয়ন্ত্রণে রাখলে মাপমতো ভাত খেতে পারেন। তবে এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি।

ভাত খাওয়ার ভারসাম্য

ভাতের সঙ্গে যখন ডাল, শাকসবজি ও মাছ খাওয়া হয়, তখন ফাইবারের ঘাটতি পূরণ হয় এবং শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও প্রোটিনও পায়। তাই দিনে বারবার ভাত খাওয়া ক্ষতিকর নয়, যদি পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১০

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১১

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১২

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৩

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৪

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৫

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৬

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৭

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১৮

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৯

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

২০
X