কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানিয়েছেন। এর আগে নুরুল হক নুরকে তিনদিন আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

চিকিৎসকদের বরাত দিয়ে আবু হানিফ আরও বলেন, নুরুল হক নুরের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয়, বরং উন্নত চিকিৎসা না হলে সামনে বড় ধরনের ঝুঁকি রয়েছে। মাথা ও মুখে মারাত্মক আঘাতের পরও বয়সের কারণে বডি সাময়িক স্থিতিশীল হলেও ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। সাধারণত এসব ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাব থাকে। TSAH (Traumatic Subarachnoid Haemorrahage) আঘাতের পর ব্রেনে এই অসুখের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে থাকে; নানা রকম স্নায়বিক অসুবিধা (neurological deficit) ছাড়াও কথা বলতে এবং ভারসাম্য ঠিক রাখতে সমস্যা, মনে রাখার সমস্যা (Alzheimers's) এ ধরনের নানান সমস্যা হতে পারে। যেহেতু মাথায় ফ্রাকচার আছে তাতে করে Further Complication হয়ে Infection (Meniningitis) হওয়াটাও অবাস্তব নয়। তাই এসব চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার পাশাপাশি ক্লোজ অবজারভেশন এবং ফারদার ফলোআপ জরুরি।

তিনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে এবং ২০১৯ সালে ডাকসু ভবনের হামলায়ও গুরুতর আহত হন। তাই বর্তমান অসুস্থতায় নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়াটা জরুরি বলে মনে করছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর সংবাদ সম্মেলন আহ্বান করলে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দলটির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেন। তখন দলের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। সাথে সাথে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নুরুল হক নুরের মাথায় আঘাত লেগেছে এবং নাকের হাড় ভেঙে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

৩২০ কোটিতে বিশ্বকাপ দেখানোর স্বত্ব কিনল যে চ্যানেল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ / ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ভারতের মাটিতে আজ ভারতকে হারাতে প্রস্তুত বাংলাদেশ

বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

পরিচালক প্রার্থীদের কাছে তামিমের অনুরোধ

বাংলাদেশ-ভারতের লড়াই কি শুধুই ট্রফির?

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

১২

শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন / ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে

১৩

শেষ সূর্য জমানা! ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়াস

১৪

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু

১৫

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি : শিশির মনির

১৬

জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী

১৭

১৫ বছরেই জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

১৮

সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা

১৯

সিলেটে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক

২০
X