মৃধা আলাউদ্দিন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সেই আসিফই সৌরভ ছড়াচ্ছেন অনুপ্রেরণার গল্পে

আসিফ মোক্তাদির। ছবি : সংগৃহীত
আসিফ মোক্তাদির। ছবি : সংগৃহীত

জীবনের এক সময় ৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েও কোথাও সুযোগ পাননি। চারপাশে হতাশা, আত্মীয়স্বজনের প্রশ্ন, অনিশ্চিত ভবিষ্যৎ— সব মিলিয়ে স্বপ্ন যেন থেমে গিয়েছিল সেখানেই। কিন্তু থেমে যাননি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তরুণ আসিফ মোক্তাদির।

অধ্যবসায়, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির পথ ধরে সেই ব্যর্থতার গল্পই একসময় তাকে পৌঁছে দেয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে। সম্প্রতি তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের (MPH in Health Policy) ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে আইভি লিগভুক্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও ভর্তি অফার অর্জন করেছেন তিনি।

১৯৯৬ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া আসিফের শৈশব কেটেছে মৌলভীবাজারেই। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যর্থতার সেই সময়টি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। নতুন দেশ, নতুন পরিবেশ— অভিবাসী জীবনের বাস্তবতা ছিল কঠিন। জীবনের প্রথমদিকে একটি কফি শপে কাজ করতে হয়েছে তাকে। দিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে যখন দেখতেন বন্ধুরা দেশে পড়াশোনা করছে, তখন অনেক সময় মায়ের বুকে মাথা রেখে কান্না করতেন— এভাবেই কেটেছে তার সংগ্রামের দিনগুলো।

কিন্তু স্বপ্ন হারাননি। যুক্তরাষ্ট্রের বাফেলো স্টেট ইউনিভার্সিটি থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতক সম্পন্ন করার পর তিনি মাস্টার্স অব সায়েন্স ইন ফিজিশিয়ান অ্যাসোসিয়েট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে একজন চিকিৎসাসেবাকর্মী (Physician Associate) হিসেবে কর্মরত।

চিকিৎসা পেশায় কাজ করতে গিয়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন অভিবাসী ও প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার সংগ্রাম। ভাষাগত বাধা, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং জটিল স্বাস্থ্যব্যবস্থা অনেক মানুষকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে— এই বাস্তবতা তাকে গভীরভাবে নাড়া দেয়।

সেখান থেকেই জন্ম নেয় নতুন স্বপ্ন— শুধু রোগী দেখা নয়, স্বাস্থ্যনীতি পর্যায়ে কাজ করে বড় পরিসরে পরিবর্তন আনার। সেই লক্ষ্যেই আবেদন করেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এবং অর্জন করেন হার্ভার্ডে পড়ার সুযোগ। আসিফ বলেন, ‘জীবনের একসময় মনে হয়েছিল সব শেষ। কিন্তু এখন বুঝি— ব্যর্থতা কখনো শেষ নয়, বরং নতুন পথের শুরু।’

ভবিষ্যতে তিনি স্বাস্থ্যনীতি ও জনস্বাস্থ্য খাতে কাজ করে অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও ন্যায়সঙ্গত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চান। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করাও তার অন্যতম স্বপ্ন।

উল্লেখ্য, সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ ন্যাশনাল হেলথ সার্ভিস কর্পস (NHSC) স্কলারশিপ এবং মাদার ক্যাব্রিনি ফাউন্ডেশনের স্কলারশিপ অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১০

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১১

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১২

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৩

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৪

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৫

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৬

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৭

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৯

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

২০
X