কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সহযোগী অধ্যাপক হলেন ৬৯০ শিক্ষা ক্যাডার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মাধ্যমিক ‍ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৬৯০ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পদায়ন দেওয়া হয়েছে। প্রচলিতভাবে এবারও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বিষয়ভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে অর্থনীতির ৪০ জন, আরবি ও ইসলামী শিক্ষার ২২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৩৭ জন, ইংরেজির ৫৯ জন, ইতিহাসের ৩৫ জন, উদ্ভিদবিদ্যার ৩৫ জন, কৃষিবিজ্ঞানের ২ জন, গার্হস্থ্য অর্থনীতির ২ জন, গণিতের ৩২ জন, দর্শনের ৩২ জন, পদার্থবিদ্যার ৩৫ জন, পরিসংখ্যানের ৪ জন, প্রাণিবিদ্যার ৩৬ জন, বাংলার ৫৯ জন, ব্যবস্থাপনার ৪৭ জন, ভুগোলের ১৪ জন, মনোবিজ্ঞানের ৭ জন, রসায়নের ৪০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৬৬ জন, সমাজকল্যাণের ১৩ জন, সমাজবিজ্ঞানের ১৫ জন, সংস্কৃতের ১ জন, হিসাববিজ্ঞানের ৪৭ জন, ইসলামী আদর্শ (টিটিসি) ১ জন, ইংরেজি (টিটিসি) ১ জন, ইতিহাসের (টিটিসি) ১ জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের (টিটিসি) ১ জন, গণিতের (টিটিসি) ১ জন, প্রফেশনাল ইথিক্সের (টিটিসি) ১ জন, বাংলার (টিটিসি) ১ জন, ভূগোলের (টিটিসি) ১ জন, রাষ্ট্রবিজ্ঞানের (টিটিসি) ১ জন ও বিজ্ঞানের (টিটিসি) ১ জন রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদের দায়িত্ব পালন করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ইনসিটু বা সংযুক্ত সহযোগী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তরের পরিবর্তে সংযুক্ত কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

১০

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

১১

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১২

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১৩

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১৪

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৫

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৭

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৮

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৯

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

২০
X