কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি

শিক্ষা ক্যাডারে রেকর্ড পদোন্নতি দিয়েছে সরকার। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে ২ হাজার ৭০৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৯৫ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে ১ হাজার ৭১১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুটি পৃথক আদেশে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি বিশ্লেষণ করে দেখা গেছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯৯৫ কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ২১তম, ২২তম এবং ২৩তম বিসিএসভুক্ত ক্যাডাররা এ পদোন্নতিতে স্থান পেয়েছে। একইভাবে সহকারী অধ্যাপক পর্যায়ের ১ হাজার ৭১১ কর্মকর্তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা ২৬তম, ২৭তম এবং ২৮তম বিসিএসের ক্যাডারভুক্ত কর্মকর্তা।

এর আগে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির জন্য ১ হাজার ৩১ জনকে প্রস্তাব করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ পদের জন্য পদোন্নতিযোগ্য ব্যাচ ২১তম থেকে ২৩তম বিসিএসকে বিবেচনা নেওয়া হয়। সেখান থেকে ৯৯৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ২ হাজার ৭০০ জনের পদোন্নতির প্রস্তাব পাঠায় মাউশি। এ ক্ষেত্রে ২৬তম থেকে ৩০তম বিসিএস ব্যাচকে অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকে ২৬ থেকে ২৮তম ব্যাচের ১ হাজার ৭১১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে গত ২১ নভেম্বর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে ১ হাজার ৮৭০ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে রেকর্ড পদোন্নতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে প্রায় ১৪ টাকা করার দাবি

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১০

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১১

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

১২

রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

১৩

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

১৪

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৫

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

১৬

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

১৭

নতুন সভাপতি নিয়ে নির্বাচন মাঠে মুক্তি

১৮

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না : মনিরুল হক

১৯

উঠানের ঘাস খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, প্রতিবাদ করে প্রাণ গেল গৃহবধূর 

২০
X