কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৪:২৮ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

৪৩তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদের মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য ৪ হাজার ২৬৬ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য ৫৪৭ জন সাময়িকভাবে রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা পিএসসির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষায় সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর জন্য সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি’ কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এর আগে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করে পিএসসি। এতে ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সারা দেশের কেন্দ্রগুলোতে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ) অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছিল ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১০

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১১

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১২

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৪

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৫

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৬

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৭

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৮

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৯

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

২০
X