স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটাররা বয়কট প্রত্যাহার না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে, বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর ক্রিকেটাররা খেলায় না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবির সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একের পর মন্তব্য করে বিতর্কের জন্ম দেন এম নাজমুল ইসলাম। তার একাধিক মন্তব্য ঘিরে ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার বক্তব্য গোটা দেশব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষাপটে কোয়াব, জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা প্রকাশ্যে ক্ষোভ জানান এবং তার পদত্যাগের দাবিও ওঠে। অবশেষে তাকে অব্যাহতি দিতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X